বাংলাদেশ সকাল
রবিবার , ৯ মার্চ ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৯, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি :

রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (শনিবার) পবিত্র রমজান মাস উপলক্ষে বাগমারার তাহেরপুর পৌরসভার তাহেরপুর পৌর অডিটোরিয়ামে রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটাল-এর পক্ষ থেকে এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলচনা সভায় ইসলামিক আলচক হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাঃ সাইদুর রহমান ,সহকারী সুপার, ইসমাইলপুর দাখিল মাদ্রাসা । হাফেজ মাওলানা হাফিজুর রহমান পেশ ইমাম, তাহেরপুর খন্দকার পাড়া জামে মসজিদ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপি অন্যতম সদস্য আবু নঈম মোঃ সামসুর রহমান মিন্টু,তাহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, তাহেরপুর পৌর জামায়াতের আমির শহিদুজ্জামান মীর, অবসরপ্রাপ্ত ডাঃ ইয়াছিন, চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন স্থান থেকে আগত মেহমান এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ইসলামিক আলোচনায় রমজানের গুরুত্ব, সংযমের শিক্ষা এবং সমাজে এর ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলেমগণ।

উক্ত ইফতার মাহফিলে রয়্যাল আল্ট্রাসাউন্ড এন্ড হসপিটালের সত্বাধাকারী আব্দুল মালেক সরকার বলেন, প্রতি শুক্রবার আমার প্রতিষ্ঠানে ডায়াবেটিস রোগিদের জন্য সম্পূৰ্ণ চিকিৎসা বিনামূল্যে করা হবে।

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পুরো আয়োজনটি ছিল শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূর্ণ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২২৮

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত 

গুরুদাসপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত 

জগন্নাথপুরে বেইলী সেতু ভেঁঙ্গে যাওয়ার এক সপ্তাহের মধ্যে মেরামত কাজ সম্পন্ন, যান চলাচল শুরু

রায়পুরাতে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

শোক দিবস পালনে গঙ্গাচড়ায় প্রস্তুতি সভা 

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 

শেরপুর জেলা আ.লীগের নবনির্বাচিত সভাপতি  আতিক, সা. সম্পাদক ছানু

দুবাইতে বিমানবন্দরে এ বছর ৩৫০ জনেরও বেশি যাত্রী জাল পাসপোর্ট সহ ধরা পড়েছে

ঈশ্বরদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার