বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাউজানে একযোগে এক লাখ ৮০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৮, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ

 

মো. আরমান চৌধুরী : রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় একযোগে এক লাখ ৮০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, ১৯৯৬ সাল থেকে এই সংসদ সদস্য ২৬ লাখ ৮০হাজার বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করে রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ জনপথে।

উপজেলা প্রশাসনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণজন অংশ নেন। কৃষি অফিস সূতে জানা যায় , ৬০ প্রজাতির গাছের চারা রোপন করা হবে।

এ বারের সংগ্রহ করা গাছের চারা উন্নত জাতের। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ মেলা উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। তিনি বক্তৃতায় বলেন, বৃক্ষ আমাদের পরম উপকারী বন্ধু। বৃক্ষ রোদে যেমন ছায়া দেয়, তেমনি আমাদের নানা স্বাদের ফল উপহার দেয়। তাই রাউজান উপজলোকে সবুজায়ন করতে ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে “করদাতা সুরক্ষা” পরিষদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

“বঙ্গবন্ধু- বাংলাদেশ উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্র মন্ত্রী ডঃ হাছান মাহমুদ 

চট্টগ্রাম-১৩ আসনে কর্ণফুলীতে লাঙ্গল প্রতীকে গণসংযোগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৬ লেন দাবীতে ঈদগাঁওতে মানববন্ধন

শেষ হওয়া আমন মৌসুমে রাণীনগরে সরকারী গুদামে এক কেজি ধানও দেয়নি উপজেলার কৃষকরা

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগ ইউএসএ’র প্রথম কার্যকরী সভা ও বিজয় উদযাপন

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে আপিসিবাঅ’র উদ্বেগ

আলমডাঙ্গা থেকে এসবি সুপার ডিলাক্সের যাত্রা শুরু 

ধামইরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শেখ কামাল এ্যথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত