বাংলাদেশ সকাল
রবিবার , ৯ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাঙ্গাবালীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৯, ২০২৩ ৮:০০ অপরাহ্ণ

মোঃ আবদুল আলিম, জেলা প্রতিনিধি,পটুয়াখালী॥মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজ স্লুইস বাজারের খান মেডিকেল হলের মালিক মোশাররফ হোসেন খানকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সালেক মূহিদ এ দণ্ড প্রদান করেন। পরে তাকে রোববার সকালে রাঙ্গাবালী থানার মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সালেক মূহিদ জানান, চর মোন্তাজ স্লুইস বাজারের খান মেডিকেল হলে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করে আসছে এমন অভিযোগ আমাদের কাছে আসে। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এসময় খান মেডিকেল হলের মালিক মোশাররফ খানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে ওই রাতেই তাকে থানায় নিয়ে আসা হয়। এরপর রোববার সকালে কারাগারে প্রেরন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভারতে নিয়ে পতিতালয়ে স্ত্রীকে বিক্রি; ফিরিয়ে আনলো যশোর পিবিআই

ফুলপুর উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিনব্যাপী বাংলা নববর্ষ-১৪৩২ এর প্রথম দিন উদযাপিত 

এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণ; যশোর শিক্ষাবোর্ডে জমা পড়েছে ৬৫ হাজার আবেদন

দেবহাটায় ইটের ট্রলির চাপায় পিষ্ঠ হয়ে ২য় শ্রেনীর স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু 

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ সেনা নিহত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে ডিবির হাতে ইয়াবা সহ যুবক গ্রেফতার-১

রামগড় ৪৩ বিজিবি পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদ জব্দ 

নিম্ন মাধ্যমিকের গন্ডি না পেরিয়েই পঞ্চগড়ে সার্জারী ডাক্তার কমল

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণ অর্জন করতে হবে : আরশাদ পারভেজ