বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাজধানীর মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ণ

 

সোহেল রানা, ঢাকা :

রাজধানীর মহাখালীতে সাততলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির আহমেদ (১৭) নামে এক কিশোর এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮ টার সময় সংক্রামক ব্যাধি হাসপাতালের বৈদ্যুতিক জেনারেটর কক্ষের উপর থেকে জুতা নামাতে গিয়ে এই ঘটনা ঘটে। স্বজনরা সাব্বিরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্ধুরা জানান, সাব্বির বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল। খেলার সময় কে যেন তার জুতা ঢিল ছুড়ে ফেলে দেয়। সেই জুতা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তবে বিষয়টি বল আনতে গিয়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।

নিহত সাব্বির চায়ের দোকানের কর্মচারী। তার বাবার নাম ছোটন। তারা মহাখালী সাততলা এলাকার পোড়া বস্তির বাসিন্দা। গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুড়ায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানা পুলিশকে জানানো হয়েছে। এবিষয়ে এই রিপোর্টটি লেখা পর্যন্ত বনানী থানা পুলিশের বক্তব্য নেওয়া যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোর ৪ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান ব্যারিস্টার সুব্রত কুন্ডু

সীমান্তে নজরদারি বাড়াতে ভূরুঙ্গামারীতে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে উপকূলীয় কৃষকদের স্বপ্ন

চট্টগ্রাম বন্দরের আয় দিয়ে দেশের সব সমস্যার সমাধান সম্ভব : বন্দর চেয়ারম্যান

ঝিনাইদহে বাণিজ্যিক ভাবে লিলিয়াম ফুলের চাষ হচ্ছে 

ভূরুঙ্গামারীতে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ

শ্যামনগরে নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে কোয়েল পাখি বিতরণ

রাণীনগরে ২টি কালভার্ট ভেঙ্গে চলাচলে দূর্ভোগ

বরগুনায় বিশেষ অভিযানে প্রতারক চক্র গ্রেফতার

মেহেরপুরে পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস