বাংলাদেশ সকাল
সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাজনীতি থেকে বিদায় নিলেন নাটোর-৪ আসনের সাবেক এমপি ও জাপা’র প্রেসিডিয়াম সদস্য আবুল কাসেম সরকার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৭, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ

 

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি : ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় রাজনীতি থেকে বিদায় নিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ মো. আবুল কাসেম সরকার। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন গত রোববার। সাবেক ওই এমপি’র স্বাক্ষরিত পদত্যাগপত্রে বিষয় উল্লেখ ছিলো, দল থেকে পদত্যাগ প্রসঙ্গে। অতপর তিনি লিখেছেন, মাননীয় চেয়ারম্যান, আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি মো. আবুল কাসেম সরকার, আরো বেশী বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে ব্যস্ত থাকার কারণে রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই আমার উপর বর্ণিত দায়িত্ব, দলের প্রেসিডিয়াম সদস্য ও প্রাথমিক সদস্য পদ থেকে অদ্য ৬ অক্টোবর ২০২৪ ইং পদত্যাগ করলাম।

উল্লেখ্য, আলহাজ¦ আবুল কাসেম সরকার ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে চতুর্থ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ প্রেক্ষাপটে তিনি ১৯৮৬ সালের ৭ মে হতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি হিসেবে দায়িত্বাধীন ছিলেন। তার বাড়ি নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় এমপি পার্ক এলাকায়।

নাটোর জেলা জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান অনিক প্রবীণ এই রাজনীতিবিদ ও সাবেক এমপি আবুল কাসেম সরকারের রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মহিলাদের সামিল হওয়ার ডাক শওকতের

শেরপুর শহরের প্রাণকেন্দ্র নয়আনী বাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান 

নাটোরে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

দেবহাটায় আমাদের টিম মানবিক পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী 

আষাঢেও পানি নেই, দুশ্চিন্তায় আত্রাইয়ের নৌকা বিক্রেতারা

বেহাল দশা ঈদগাঁওর হাজীরকুম সড়কের !

শেরপুরে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন 

কর্ণফুলীতে বাংলা নববর্ষ বরণ উদযাপন

জলঢাকায় মাইক্রবাসে তল্লাশি; ১৭ কেজি গাজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার 

অনলাইন প্রতারণার নতুন ফাঁদ; নিঃস্ব হচ্ছেন অনেকেই