বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাজনীতি নিয়ে নিজের মনোভাব জানালেন মানবাধিকার কর্মী হিউম্যান এইড ইন্টারন্যাশনালে’র মহাসচিব সেহলী পারভীন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ : বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় যে সকল সংগঠন কাজ করে যাচ্ছে তার মধ্যে অন্যতম হিউম্যান এইড ইন্টারন্যাশনাল। সংগঠনটির মহাসচিব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি র কো-চেয়ারম্যান সেহলী পারভীন মানবাধিকার কর্মী ও সাংবাদিক নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন দীর্ঘ কয়েক বছর। কুঁড়িয়েছেন সুনাম, অর্জন করেছেন আস্থা পেয়েছেন মানুষের অকৃত্রিম ভালোবাসা।

বাংলাদেশ সকাল এর সম্পাদক মীর দিনার হোসেনের সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি দীর্ঘ জীবনের কর্মের বর্ণনা ও অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান কিভাবে একজন নারী হয়েও সকল প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে আজকের এই সেহলী পারভীনের গড়ে উঠা।

আলাপচারিতার এক ফাঁকে জানতে চাওয়া হয় রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে এই মানবাধিকার নেত্রীর কোন পরিকল্পনা আছে কিনা?

এ প্রসঙ্গে জনপ্রিয় মানবাধিকার নেত্রী সেহলী পারভীন বলেন, মানবাধিকার নিয়ে কাজ করি বা না করি, রাজনীতি করি বা না করি- গণমানুষের ভালোবাসার অংশ হয়ে থেকে যাবো সারাজীবন।

তিনি আরও বলেন, আমি হয়তো তুলনামূলক ভাবে শ্রেষ্ঠ কাজটি দিতে পারবো না- তবে আমার নিজের সবচেয়ে ভালোটুকু দিতে পারবো।

রাজনীতি যদি করি কখনো- সেখানেও আমি সাধারণ মানুষের হয়ে নেতৃত্ব দিবো। যেমন দিতেন- শহীদ হোসেন সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী। ক্ষমতার জন্য রাজনীতি করতে হবে বিষয়টি এমন নয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত