আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের ২ হাজার ৭০ জন ও পারইল ইউনিয়নের ২ হাজার ৬২ জন গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই চাল বিতরণের উদ্বোধন করেন একডালা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি: মো: শাহজাহান আলী ও পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইমান হোসেন, একডালা ইউপি সদস্য আব্দুল লতিফ, মামুন হোসেন, আপেল হোসেন, পারইল ইউপি সদস্য সচিব তরিকুল ইসলাম, সদস্য গোলাম মোস্তফাসহ দুই ইউনিয়নের সকল সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।




















