বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ জুন ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরের বড়গাছা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৫, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর রাণীনগর উপজেলার ৫নং বড়গাছা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দেউলা বাজারে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান জাপান, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে একেএম জাকির হোসেন ও মেজবাউল হক লিটন। উক্ত কাউন্সিলে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি পদে মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে আবু রায়হান ও সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম সবুজ নির্বাচিত হন।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক রোকুনুজ্জামান খান রুকু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসারব হোসেন, সদস্য এছাহক আলী, মকলেছুর রহমান বাবু, নজরুল ইসলাম মাস্টার, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী মন্ডল, সদস্য আমিনুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জ্বল ও সদস্য সচিব বেলাল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনি প্রমূখ।

এ সময় নব-নির্বাচিত নেতৃবৃন্দ যথাযতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে আরও বেগবান করতে সকলের প্রতি আহবান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

দলের কিছু মানুষ অন্যায় করেছে বলে আবারো দুর্নীতি ইস্যুতে সরব শোভনদেব

মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃনমূল দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে বিশাল রোড শো

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের গরীব অসহায়দের মাঝে সহায়তা চেক প্রদান  

শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ দুটি গরু জব্দ

যৌতুকের বলি পায়েলের পরিবারকে সমবেদনা জানালেন ডা. শাহাদাত হোসেন 

রাণীনগরে গৃহবধু আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের

রামগড় প্রধান ডাকঘরে অ্যাকাউন্ট খুলতে পারছে না নতুন গ্রাহকরা

ডিমলায় দেবর কর্তৃক ভাবীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবাদ করায় প্রহার 

নারায়ণগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজে চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ