বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরের মাঠে মাঠে সরিষার হলুদ ফুলের সমারোহ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৪, ২০২২ ১২:১৯ পূর্বাহ্ণ

 

মোঃ আওরঙ্গজেব হোসেন রাব্বী, রাণীনগর (নওগাঁ)॥ নওগাঁর রাণীনগরের মাঠে মাঠে শোভা পাচ্ছে সরিষার হলুদ ফুলের সমারোহ। চলতি মৌসুমে উপজেলায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। যদি পুরো আবহাওয়া সরিষা চাষের অনুকূলে থাকে তাহলে এবার সরিষার বাম্পার ফলনের আশা করা হচ্ছে। আর যদি সরিষার বর্তমান বাজার অব্যাহত থাকে তাহলে এবার সরিষার দামও ভালো পাওয়ার আশা করছেন নওগাঁর সরিষা চাষীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত জেলা নওগাঁ। নওগাঁয় উৎপাদিত চালের সুনাম রয়েছে দেশজুড়ে। কিন্তু লাগাতার ধানের দাম না পাওয়ায় কৃষকরা ছুটছেন লাভজনক ফসল চাষের দিকে। তাই চলতি মৌসুমে উপজেলায় ২হাজার ৯শত ৫০হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষের সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই বেশির ভাগ জমিতে সরিষার চাষ করা হয়েছে। তবে আগাম জাতের সরিষায় ফুল আসাও শুরু করেছে। এমন লাভজনক তৈল জাতীয় ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি সরিষা চাষের মৌসুমে উপজেলার প্রান্তিক পর্যায়ের ২হাজার ২শত জন কৃষককে কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ ও সার প্রদান করা হয়েছে।

এছাড়াও কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের সব সময় পরামর্শ প্রদান করা হচ্ছে। এবার সরিষার বাম্পার ফলনের সঙ্গে বাজারে দামও ভালো পাবেন সরিষা চাষীরা এমনটিই আশা করা হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে।

উপজেলার কৃষ্ণপুর গ্রামের সরিষা চাষী বেলাল হোসেন বলেন, কম খরচ, কম পরিশ্রম আর কম সময়ে সরিষা চাষ করা যায় বলে এটি অত্যন্ত লাভজনক একটি ফসল। প্রতি বিঘা জমি থেকে চলতি মৌসুমে ৬-৮মন হারে সরিষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাজারে প্রতি মণ সরিষা ৪হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। তাই আমিও আশাবাদি যে এবার সরিষা চাষ করে আমার মতো কৃষকরা অনেক লাভবান হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও যেন পরে না থাকে সেজন্য উপজেলার সকল কৃষককে আমরা জমি ফেলে না রেখে বিভিন্ন লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করে চলেছি। তারই ধারাবাহিকতায় তৈল জাতীয় ফসল সরিষা চাষে এবার সর্বাধিক কৃষকদের কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। গত বছর স্থানীয় বাজারগুলোতে সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে অধিক আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ করছেন।

আবার সরিষা চাষ করলে জমির উর্বরতা শক্তিও বৃদ্ধি পায় আর সরিষা তোলার পর পরই বোরো ধান রোপন করা সম্ভব। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এ বছর প্রত্যেক সরিষা চাষি অধিক লাভবান হবেন বলে আমি শতভাগ আশাবাদি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত 

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি দুলুর 

দেবহাটায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামী আটক 

কোরআনের আলোকে সামাজিক আচরণ

আমতলীর প্রতারণা চক্রের মুল হোতা ডলার জালালকে গ্রেফতার করলো র‍্যাব-৮

বরগুনায় ছাত্রদল নেতার অব্যাহতি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মিছিল 

শ্যামনগরে ধর্ষণ মামলার স্বাক্ষী হওয়ায় পাল্টা ধর্ষণ মামলায় কারাগারে স্বাক্ষী

যশোর কেন্দ্রীয় বাসটার্মিনালে শ্রমিক সংঘর্ষ

পটুয়াখালীতে জেলা আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত

জয়পুরহাটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণসভা অনুষ্ঠিত