বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় ছাত্রদল নেতার অব্যাহতি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মিছিল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্র দলের সহ-সভাপতি মেহেদী হাসান রনির অব্যাহতি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বরগুনা জেলা ও সদর উপজেলা ছাত্রদল।

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় বরগুনা প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার নেতাকর্মীরা ঘন্টা ব্যপি মানববন্ধনে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন,সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম জাফর,যুবদলের সিনিয়র সহ-সভাপতি পান্না মৃধা,পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল প্যাদা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ ছোট্ট, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বশির উদ্দিন,ছাত্রদলের সহ- সভাপতি মেহেদী হাসান রাসেল মিঠু প্রমুখ। এ সময়ে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, মেহেদী হাসান রনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার, দলের দুর্দিনে সর্বোচ্চ মামলা হামলার শিকার হয়েছে রনি, দলের জন্য তার যে অবদান তা ভুলে যাওয়ার মতো নয়। অন্যায়ভাবে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার করা না হলে এর চেয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

র‌্যাব পরিচয়ে তিন কর্মকর্তাকে তুলে নিয়ে শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ডাকাতি

কর্ণফুলীতে চলাচল রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলে নিহত

কাশিয়ানীতে অনুমোদনহীন কীটনাশক ও গো-খাদ্য বিক্রি করায় জরিমানা

নেত্রকোণায় ৪ দিন ব্যাপী ইসলামি বইমেলা শুরু

ইতালিতে তরিনো শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইটি প্যানেল নির্বাচিত 

নিউইয়র্কে মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের নির্বাচনী সভা

নীলফামারীতে সাংবাদিক হাসিবুর রহমান রিজুর হত‍্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ঠোঁটকাটা, তালুকাটা,পা-বাঁকা রোগী স্বাভাবিক চিকিৎসা দিচ্ছে শিশুর হাসি 

ঝিনাইদহে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

রাণীনগরে রমযান মাসে টিসিবি পণ্যে স্বস্তি ফিরেছে নিম্ম আয়ের