বাংলাদেশ সকাল
সোমবার , ৩ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের পাকুরিয়া গ্রামে ভয়াবহ এক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তা (নগদ টাকা) প্রদান করা হয়েছে। এর আগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে চাল, ডাল, তেল, মশারি, মশলাসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাকুরিয়া গ্রামের চাঁন মিয়া, দুদুন, শাহাজাহান, মরিয়ম আক্তার পপি, বাবুল, মামুন, করিম ও লুৎফর রহমানের মাঝে নগদ ৪২হাজার টাকা আর্থিক অনুদান হিসেবে বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে অনুদান তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, অন্যান্য কর্মকর্তা ও ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ভয়াবহ এক অগ্নিকান্ডে এই ৮টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তিতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসন বরাবর আবেদন করলে তাদেরকে সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মৎস্য কর্মকর্তাকে মাসিক চাঁদা না দেয়ায় দুই জেলেকে ডেকে নিয়ে জেল দেয়ার অভিযোগ

জগন্নাথপুর ডাকবাংলো রোড ব্যবসায়ী সমিতির আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমতলীতে মাদক বিরোধী বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন

পশ্চিম বাংলা সরকারের উদ্যেগে পর্যটকদের জন্য তৈরি হবে জামে মসজিদ

বেনাপোলে ফেন্সিডিলসহ আটক ১

প্রেমের ফাঁদে ফেলে টাকা দাবি দুই সন্তানের জননীর

শৈলকুপায় পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা-ভাংচুর

চট্টগ্রামে ছদ্মবেশী ছিনতাই চক্রের প্রধান আটক

গ্রেফতারকৃত যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মুক্তি দাবী যুবদলের

পেশাদারিত্বকে সমুন্নত রেখে সত্য প্রকাশে আপোষহীন ভূমিকা পালনের প্রতিশ্রুতি; সদর উপজেলা প্রেসক্লাবের জরুরী সভায় বক্তারা