বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে অটোরিকসার ধাক্কায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : নওগাঁর রাণীনগরে অটোরিকসার ধাক্কায় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী (কাম কম্পিউটার অপারেটর) নিহত হয়েছেন । মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটেছে ।

নিহতের নাম জাহাঙ্গীর আলম (৪২) । তিনি নওগাঁ সদর উপজেলার বোয়ালীয়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কে এইচ এম ইফতেখারুল আলম খাঁন জানান, জাহাঙ্গীর আলম সকাল সাড়ে ১০টা নাগাদ হাসপাতাল গেটের সামনে রাস্তা পারা-পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ব্যাটারী চালিত একটি অটোরিকসা (টমটম) তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে হাসপাতালে ভিতরে নিয়ে আসেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, অটোরিকসার (টমটম) ধাক্কায় নিহতের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অটোরিকসার চালককে এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। দ্রুত ঘটনাটি তদন্ত করে অটোরিকসার চালককে গ্রেপ্তার করা হবে।#

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড় পাতাছড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

ঝিনাইদহে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদরাসা জেলা পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পঞ্চগড়ে পুলিশের মাসিক কল্যাণ, অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা

ধামইরহাটে দরিদ্র পরিবারের উন্নয়ন কর্মসূচির গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নাটোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা নওশের আলীর উঠান বৈঠক

সুনামগঞ্জে বাংলা কয়লা পরিবহনে বাধা: জীবিকার সংকটে হাজারো মানুষ

আহতদের দেখতে গিয়ে দূর্ঘটনায় যুবক নিহত

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ 

সীমান্তে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত