বাংলাদেশ সকাল
বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

 

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ লক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি এ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু ওবায়েদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

এর আগে রাত ১২টা ১মিনিটে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও মুক্তিযোদ্ধা কমান্ড ও সর্বস্তরের লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় ফেন্সিডিল সহ মা ও ছেলে আটক 

কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত-১

দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী

বাগমারায় বিভিন্ন ইউনিয়নে এমপি এনামুল হকের পক্ষে মহিলা লীগ ও যুব মহিলা লীগের উঠান বৈঠক 

শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুভ উদ্ভোধন অনুষ্ঠিত 

আত্রাই পাঁচুপুর ইউনিয়ন জামায়েত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে জনতা ব্যাংকের কম্বল বিতরণ

স্বাধীনতার ঘোষণাপত্র দিবসের অঙ্গিকার

সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিদেশি ফল চাষে সফল জয়নাল আবেদীন