বাংলাদেশ সকাল
বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মাসুদ রানার প্রচারণা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বুধবার বিকেলে উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয় গেইট থেকে প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে এই প্রচারণা শুরু করেন তিনি। মাসুদ রানা জুয়েল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। তিনি রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা।

প্রচারণা শুরুর আগে মাসুদ রানা জুয়েল সাংবাদিকদের বলেন,সার্বিক উন্নয়নের গতিশীলতাকে ধরে রাখতে এবং এলাকাকে মাদক,সন্ত্রাস মুক্ত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়ন চাইবেন। তিনি বলেন, মনোনয়ন পেলে অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করবো। তিনি বলেন,আমি শিক্ষা বিভাগের সাথে জড়িত। আত্রাই রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়োগ থেকে শুরু করে সার্বিক দিক দিয়ে হ য ব র ল অবস্থা হয়ে আছে। এবিষয় গুলোর দিকে নজর দিবো। এছাড়া এলাকার যে সকল কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো বাস্তবায়ন করবো। তিনি সরকারের উন্নয়ন তুলে ধরে বলেন, বাংলাদেশের সব অর্জন আওয়ামীলীগের হাত ধরেই। তাই উন্নয়নের গতিশীলতা ধরে রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করার আহবান জানান।

প্রচারণায় উপজেলা যুবলীগের ক্রিয়া সম্পাদক জিএম ফিলিপস রানা প্রিন্স,আবাদপুকুর মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার শেখর আহম্মেদ,সম্পাদক আসাদুল ইসলাম আকাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ক্ষেতলালে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ 

কালিগঞ্জে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন 

ডোমারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের অপসারণের দাবিতে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও স্মারক লিপি প্রদান 

হিরো আলমের সাথে উপ-নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে ইইউ সহ ১২ দেশের যৌথ বিবৃতি

দেবহাটায় বিজয় মেলায় প্রথম হয়েছে বালা শিল্প স্টল

মুরশিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার ১০ আন্তর্জাতিক গাঁজা কারবারি

পাবনার ঈশ্বরদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সরকারি চাকরিতে কোটা প্রসঙ্গে আপিল বিভাগের রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য আ.লীগ কার্ডিফ ওয়েলস শাখা

পাঁচবিবির মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতের কম্বল বিতরন