বাংলাদেশ সকাল
রবিবার , ১৪ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৪, ২০২৩ ১২:২১ পূর্বাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী,ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগরে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মাহবুবুর রহমান, থানার ওসি আবুল কালাম আজাদ, সমবায় অফিসার জাফরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইমান হোসেন, ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি প্রমুখ।

এসময় ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও করনীয় বিষয়সহ দুর্যোগটিকে মোকাবেলায় যাবতীয় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে একটি উপ-কমিটি গঠন করা হয়। এছাড়া উপজেলা দুর্যোগ প্রতিরোধ কমিটিতো রয়েছে। ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় করনীয় ও পূর্বপ্রস্তুতি বিষয়ে দ্রুত উপজেলাবাসীকে অবগত করতে গঠিত কমিটির মাধ্যমে মাইকিং এর মাধ্যমে প্রচার, গবাদীপশুসহ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত বাসিন্দাদের নিরাপদ আশ্রয় গ্রহণ করা, জরুরী মেডিকেল টিম গঠন করা, ৮টি ইউপি চেয়ারম্যানদের স্ব স্ব ইউনিয়নে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী বাসিন্দাদের ঝড়ে করনীয় বিষয়ে ও নিরাপদ আশ্রয় গ্রহণ করতে সতর্কবার্তা পৌছানোর মাধ্যমে সচেতন করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও উপজেলার একাধিক আশ্রয়ণ কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখতে নির্দেশনা প্রদান করা হয়। সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক এবং সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক মনছুর হত্যা চেষ্টা: বাঁশখালী থানার ওসি ও সার্কেল এএসপি সহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ 

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন 

আমতলীতে দলিল লেখকদের রেজিস্ট্রি কার্যক্রম অঘোষিত বন্ধে জনভোগান্তী !

যশোরে কুপিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-১

ঈদগড়ে এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা 

তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়নে গণশুনানী

খাদ্য দুর্নীতি কান্ডে এবার ইডি র হাতে গ্রেফতার পশ্চিম বাংলার মন্ত্রী জোতিপ্রিয় মল্লিক

জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠানে ‘সচেতন ও পরিবর্তন হওয়ার আহ্বান’  না’গঞ্জে জেলা প্রশাসকের 

শীতার্ত এতিমদের পাশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগর

রূপগঞ্জে দখল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান