বাংলাদেশ সকাল
বুধবার , ১ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১, ২০২৩ ১১:৩২ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান পদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলানায়তনে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র ও গাছের চারা বিতরন অনুষ্ঠান শুরুর আগেই দেশের সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান সোহেল। এছাড়াও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন জয়, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

অপরদিকে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করা যুব ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক, সনদপত্র ও ২শত জন যুব ও যুব মহিলাদের মাঝে একটি করে আমলকী ও জলপাই গাছের চারা বিতরন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় সাবেক চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

ডাসারে ইজিবাইক চালকে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

কালিগঞ্জ উপজেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক নব- কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ৬ লেইন নির্মাণ নিয়ে দ্বিমত, স্হানীয় জনসাধারণের সাথে মত বিনিময়

রাণীশংকৈলে দেশসেরা স্কুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে শিক্ষা অফিসের; ২ সদস্যের কমিটি গঠন 

রূপগঞ্জে দখল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান

বাংলাদেশে এখন একটি সুষ্ঠ নির্বাচন দরকার -আনিসুর রহমান তালুকদার খোকন

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহী 

শান্তি, শৃঙ্খলা ও ধর্মীয় অনুভূতি বিকাশ করতে শিশুদের মসজিদে আনার আহ্বান জয়পুরহাট জেলা প্রশাসকের

নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল