বাংলাদেশ সকাল
বুধবার , ২৩ আগস্ট ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে জ্বীন তাড়ানোর নামে নারীকে নির্যাতনের অভিযোগ কবিরাজ গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে জ্বীন তাড়ানোর অযুহাতে এক নারীকে এলোপাথারী মারপিট করে নির্যাতনের অভিযোগ ওঠেছে। এঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে তথাকথিত কবিরাজ লিয়াকত শাহ (৬৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতার লিয়াকত উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের লদিয়া শাহার ছেলে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে থানায় দায়েরকৃত মামলার বরাদ দিয়ে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৪৫ বছর বয়সি এক নারী গত ১৫ আগষ্ট রাতে হঠাৎ আবোল-তাবোল বকতে থাকে। এঅবস্থায় ওই নারীকে ঝাড়-ফুঁক দিতে এবং চিকিৎসা করাতে পরিবারের লোকজন কবিরাজ লিয়াকতকে ডেকে নিয়ে যায় । এর পর ওই নারীকে জ্বীনে আছর করেছে এবং জ্বীন তাড়াতে হবে এমন অযুহাতে বাঁশের লাঠি দিয়ে হাতে-পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে বেদম মারপিট করতে থাকে কবিরাজ লিয়াকত। এতে ওই নারী গুরুত্বর অসুস্থ্য হয়ে পরলে তাকে রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে।

এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে কবিরাজসহ আরো একজনকে আসামী করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে কবিরাজ লিয়াকত শাহাকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত