বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে দামী মসলা জিরার বাম্পার ফলনে খুশি চাষী জহুরুল ইসলাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ

 

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : দামী মসলা জাতীয় অর্থকরী ফসল হচ্ছে জিরা। বর্তমানে দেশে জিরার চাহিদার পুরোটায় আমদানী করা হয় বিদেশ থেকে। আর পরীক্ষামূলক ভাবে এই মূল্যবান জিরা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন নওগাঁর রাণীনগর উপজেলার শিয়ালা গ্রামের আধুনিক কৃষক জহরুল ইসলাম বাদল। পরীক্ষামূলক এই জিরা চাষে বাম্পার ফলনে জহুরুল যেমন খুশি তেমনি ভাবে জিরা চাষে আগ্রহ বাড়ছে অন্য কৃষকদেরও। প্রতিনিয়তই দেশের মাটিতে চাষকৃত জিরা দেখতে ভিড় করছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীরা।

কৃষক জহুরুল ইসলাম বাদল জানান দীর্ঘদিন থেকে বিভিন্ন দামী উচ্চ ফলনশীল সবজি চাষ করে আসছেন তিনি। বাজারে জিরার দাম বেশি হওয়ায় জিরা চাষে উদ্বুদ্ধ হন জহুরুল। এরপর অনলাইনে এর চাষাবাদ পদ্ধতি দেখে ভারত থেকে প্রায় ১হাজার টাকা খরচ করে বেগুনি ফুলের জাতের ৫০০ গ্রাম জিরার বীজ সংগ্রহ করেন। এরপর স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে সরিষা যেমন ভাবে চাষ করা হয় একই ভাবে ৫শতক জমিতে এই জিরার বীজ বোপন করেন জহুরুল ইসলাম। গাছে যতগুলো ফুল ছিলো ততগুলোই জিরা ধরেছে। বর্তমানে জিরা পরিপক্ক হয়েছে। ৫শতক জমি থেকে ১০ থেকে ১২ কেজি জিরা পাওয়ার আশা করছেন তিনি। জহুরুলের জমিতে উৎপাদিত জিরার গন্ধ ও স্বাদ অতুলনীয় এবং বাজারে পাওয়া জিরার চেয়ে অনেক ভালো। রোগবালাই একেবারেই নেই এবং পানি সেচও দিতে হয় না। তাই কম খরচ ও কম পরিশ্রমে দেশের মাটিতে এমন দামী মসলা ফসল চাষ করে আর্থিক ভাবে অধিক লাভবানও হওয়া সম্ভব বলে মনে করছেন কৃষক জহুরুল। শীতকালীন এই ফসলের বীজ বোপণের ৩থেকে সাড়ে ৩মাস সময় লাগে জিরা ঘরে তুলতে। দেশের মাটিতে বিশেষ করে উত্তরের খাদ্যভান্ডার হিসেবে পরিচিত নওগাঁর মাটিতে জিরাসহ আরো অন্যান্য দামী মসলা জাতীয় ফসল চাষ করা সম্ভব সেটাই প্রমাণ করেছেন চাষী জহুরুল ইসলাম। আগামীতে তিনি আরো বেশি পরিমাণ জমিতে জিরার আবাদ করবেন বলে জানান।

বগুড়ার গাবতলী এলাকা থেকে আসা দর্শনার্থী মোতালেব হোসেন জানান দেশের মাটিতে প্রথমবারের মতো জিরার গাছ দেখতে এসেছি। জহুরুল ভাইয়ের জমিতে হওয়া জিরার গন্ধ অতুলনীয়। আরো কৃষকরা যদি জিরার চাষ করে তাহলে আমদানী নির্ভর এই ফসলটি আগামীতে বাজারে সহজেই কম দামে পাওয়া সম্ভব। তাই আমিও আগামীতে কিছু জমিতে জহুরুল ভাইয়ের মতো জিরার আবাদ করবো।

একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. শাহজাহান আলী বলেন এটা ভালোলাগার একটি বিষয় যে আমার এলাকার একজন সৌখিন কৃষক জহুরুল দামী মসলা ফসল জিরা চাষে সফল হয়েছেন। জহুরুল জিরা চাষে বাম্পারফলন পেয়ে দৃষ্টান্তর স্থাপন করেছেন। জহুরুলের মতো আরো আগ্রহী কৃষকদের মাধ্যমে যদি উপজেলায় জিরার মতো অন্যান্য দামী ফসল চাষের রেওয়াজ চালু করা সম্ভব হয় তাহলে আমদানী নির্ভরতা যেমন কমবে তেমনি ভাবে দেশের মানুষরা সহজেই কম দামে এই পণ্যগুলো হাতের নাগালে পাবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা হক বলেন আমরা পরীক্ষামূলক জিরা চাষে সফল হয়েছি। কৃষক জহুরুলের মাধ্যমে পুরো দেশের কৃষকদের কাছে একটি বার্তা পৌছে দেওয়া সম্ভব হলো যে খুব সহজেই আমাদের মাটিতে জিরার মতো দামী মসলা জাতীয় ফসল চাষ করা সম্ভব। এই জিরা চাষের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সরিষার মতো করে জিরা চাষ করে ফলন পাওয়া সম্ভব। এছাড়া জিরা চাষে রোগবালাইয়ের আক্রমণ কম ও সেচের প্রয়োজন হয় না বলে খরচও অনেক কম। নওগাঁয় জিরা চাষের এক সম্ভাবনাময় ভবিষ্যৎ রয়েছে বলে আমি মনে করি। তাই জিরাসহ অন্যান্য নতুন দামী ফসল চাষে আগ্রহীদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় ভূমিদস্যুর অত্যাচার: অসহায় কাঞ্চনের সম্পত্তি দখল ও নির্যাতন

হৃদয়ে বঙ্গবন্ধু, চেতনায় নজরুল: দুই বাংলার মিলন মেলায় কবি সাহিত্যিক 

নাটোরের লালপুরে পদ্মার চরে দেখা মিলল রাসেল ভাইপারের; মাঠজুড়ে আতঙ্ক

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নি’হত ১, আহত ১

ফিলিস্তিনে ইজরাইলি বর্বরতায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতানিয়াহুর বিচার করতে হবে -এ টি এম আজম খান

ময়মনসিংহে এমএএফ এর “রাজনৈতিক সম্প্রীতির উন্নয়ন” বিষয়ক মতবিনিময় সভা 

সীতাকুণ্ড হতে চট্টগ্রাম শহরে কমিউটার ট্রেন ও বিরতীহীন বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে : এস এম আল মামুন

৯ আগষ্ট কালিয়া উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা, ৪র্থ পর্যায়ে ৮৫ ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর

যুক্তরাষ্ট্রকে খনিজ চুক্তির প্রস্তাব পুতিনের  

রামগড়ে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূতি উদযাপন