বাংলাদেশ সকাল
সোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে বিএনপির লিফলেট বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই লিফলেট বিতরণ করা হয়।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সোমবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাণীনগর উপজেলার বাজার এলাকায় লিফলেট বিতরণ করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা। এসময় সাধারণ মানুষসহ এই দেশকে জুলুমবাজ, অত্যাচারি ও ফ্যাস্টিজ সরকারের হাত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া সোনার বাংলাকে রক্ষা করতে সবাইকে রাস্তায় নেমে আন্দোলনের গতিকে আরো জোরালো করার আহ্বান জানান নেতারা।

এ সময় থানা বিএনপির আহবায়ক রোকনুজ্জামান খাম রুকু, সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান ভিপি জাপান, সদস্য এসএম আল ফারুক জেমস, আলহাজ্ব এচাহক আলী, যুবদলের যুগ্ম আহবায়ক মোজাক্কির হোসেন, আতিকুল ইসলাম জেমস, ফরহাদ আলী মন্ডল প্রমুখ লিফলেট বিতরণে অংশ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতারাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

রোকনুজ্জামান খান রুকু বলেন গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠান পাশাপাশি মাতৃভ’মির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের সকল গণতন্ত্রকামী রাজিৈনতক দল, শ্রেণিপেশার সংগঠন ও সচেতন জনগণের ইস্পাত কঠিন ঐক্য ও অব্যাহত সাহসী লড়াই আজ সমযের দাবী। আসুন আমরা আরও ঐক্যবদ্ধ হই এবং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনির্বাচিত অবৈধ সরকারের অবসান ঘঠিয়ে তাদের অপশাসন, লুটপাট, দুর্নীতি, অনাচার ও অত্যাচার থেকে দেশকে মুক্তি করি এবং নিজেরা মুক্ত হই। এই ন্যায়যুদ্ধে বিজয় বিএনপিরই হবে বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে ইউপিডিএফ সন্ত্রাসী গোষ্ঠীর বাঙালী ভূমিতে ঘর নির্মাণ ও জোরপূর্বক দখল

কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত-১

রাণীশংকৈলে পুনরায় স্থলবন্দর চালুর দাবিতে মানববন্ধন ও লংমার্চ  

পঞ্চগড়ে ফুটবল ডেভেলপমেন্টের করণীয় প্রথম সাধারণ সভা 

রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে যশোরের বিক্ষোভ মিছিল সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ 

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পিএসসি’র গাড়িচালক আবেদ আলী এলাকায় শিল্পপতির পরিচয় দিতেন, করতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচন

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয় : পররাষ্ট্রমন্ত্রী

মাদক একটি সামাজিক ব্যাধি যা থেকে পরিত্রান চাই : কোটচাঁদপুরে এমপি সালাহউদ্দিন মিয়াজি 

সিএমপি কাউন্টার টেরারিজমের অভিযানে ৩ হ্যাকারসহ জালিয়াতি চক্রের ৫ সদস্য আটক