বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে বিএনপি’র ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৮, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে বিএনপির ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপর হামলা ও মটরসাইকেল ভাংচুরের অভিযোগে বৃহস্পতিবার রাতে রাণীনগর থানায় এই মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়নের বিশিয়া গ্রামে একটি দলীয় মিটিংয়ে যোগ দেয়ার জন্য

আওয়ামী লীগের ৭/৮জন নেতা-কর্মী যাচ্ছিল। এসময় তারা উপজেলা সদর বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিএনপির প্রায় ৫০/৬০জন নেতা-কর্মী তাদের উপর হামলা চালিয়ে আওয়ামী লীগের কয়েক জন নেতা-কর্মীকে মারপিট করে আহত করে এবং একটি মটরসাইকেল ভাংচুর করে। এমন অভিযোগে উপজেলার লোহাচুরা গ্রামের রাসেল ফকির বাদী হয়ে রাণীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এস এম আল-ফারুক জেমসকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ সহ আরো ৪০/৫০জন অজ্ঞাতনামাদের আসামী করে রাণীনগর থানায় এই মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দ দলীয় মিটিংয়ে যাওয়ার সময় উপজেলা বাস ষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে

বিএনপির নেতাকর্মীরা তাদেরকে মারপিট করে আহত করে এবং একটি মটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে পাহাড় খেকো ভূমিদস্যুদের বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন

সড়কের বাঁক সোজা’র জমি অধিগ্রহন সার্ভে সম্পন্ন

ঝিনাইদহে ট্রাকচাপায় নারীর মৃত্যু

সাতক্ষীরায় শেখ কামাল আইটি সেন্টার গড়ে তোলা হবে : পলক

ভূরুঙ্গামারীতে কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে গেছে ২০০ বছরের ঐতিহ্যবাহী বটগাছ; লণ্ডভণ্ড জনজীবন

পাইকগাছায় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন

পাইকগাছায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর আগমণ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

দুর্গোৎসব বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহা অষ্টমীতে – শ্রাবণী রায়

শাজাহানপুরে বিলুপ্তির পথে গ্রাম বাংলার প্রকৃতির কারিগর বাবুই পাখির বাসা

অবশেষে চসিকের উদ্যোগে রসুলবাগ আবাসিক খালপাড়ের বর্জ্য অপসারণ শুরু