বাংলাদেশ সকাল
বুধবার , ২৯ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৯, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

আওরঙ্গজেব হোসেন রাব্বী, ষ্টাফ রিপোর্টার॥ নওগাঁর রাণীনগর উপজেলার বাজার, হাট ও দোকানগুলোতে সরকারের বেধে দেওয়া দামে নিত্যপণ্য বিক্রি করতে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন। বিশেষ করে পবিত্র রমযান মাসকে সামনে রেখে কোন ব্যবসায়ী কিংবা কোন দোকানীরা পণ্য বিক্রিতে অবৈধ পন্থা অবলম্বন করছে কিনা সেই বিষয়ে সরকারের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত এই ধরণের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী আবাদপুকুর হাটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় গরু-ছাগলের হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ও মুল্য তালিকা না থাকায় হাট কর্তৃপক্ষকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। অন্য এক দোকানে ফলের দাম বেশি রাখায় ২০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এসময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, পুলিশ সদস্য প্রমুখ ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, সারা বছরই বাজারের শৃঙ্খলা বজায় রাখতে সরকারের নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে রমযান মাস একটি বিশেষ সময় বলে এই সময়ে যেন কোন অবৈধ ব্যবসায়ী ও দোকানীরা ক্রেতাদের জিম্মি করে সরকারের বেধে দেয়া দামের বাহিরে কোন পণ্যের অতিরিক্ত দাম না নেয় সেই বিষয়টি ঠিক রাখতেই মূলত অভিযানগুলো পরিচালনা করা হয়ে থাকে। সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে উপজেলার বিভিন্ন হাট, বাজার, খাবার হোটেল, বিভিন্ন দোকানে এই শুদ্ধি অভিযান অব্যাহত রেখেছি। জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আজ ৬ জুলাই ‘কাটাখালী যুদ্ধ দিবস’; দিবসটি উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে নানান আয়োজন 

নিউইয়র্ক মহানগর বিএনপি উত্তরের উদ্যোগে জিয়াউর রহমানের ৮৯’তম জন্মবার্ষিকী উদযাপন

বিভিন্ন অভিযোগ সহকারী ভুমি কর্মকর্তা শরিফুলের বিরুদ্ধে 

বড়াইগ্রামে জাতীয় যুব দিবস পালিত

নারায়ণগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও গ্রিন সিটিতে রুপান্তরে জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ -ডিসি

তালতলীতে আওয়ামী যুবলীগের তারণ্যের সমাবেশ অনুষ্ঠিত 

গংগাচড়ায় হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ফলাফল প্রকাশ ও ৬ষ্ঠ শ্রেণির লটারি অনুষ্ঠিত

ফেনী ও কুমিল্লার অসহায় বন্যার্তদের পাশে গণপূর্তের আলা উদ্দিন

মৃত্যুচিন্তায় বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন

শামসুর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত