বাংলাদেশ সকাল
সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে মাদকের পাওনা টাকার জেরে যুবককে ছরিকাঘাত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে মাদক সেবনের পাওনা টাকাকে কেন্দ্র করে সুজন হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। এসময় স্থানীয় লোকজন আহত যুবককে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার ভবানীপুর গ্রামে। আহত সুজন ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে।

আহত যুবক সুজন হোসেন মুঠো ফোনে বলেন,একই গ্রামের অম্বর আলীর ছেলে নয়ন হোসেনের নিকট থেকে ৪/৫ দিন আগে বাঁকীতে ইয়াবা ট্যাবলেট নিয়ে সেবন করেন। এর পর রোববার সন্ধার পর সুজন ও প্রতিবেশি জামিল হোসেন বাড়ী ফেরার সময় নয়নের সাথে দেখা হলে মাদকের পাওনা ৩০০টাকার দাবি করে। পাওনা টাকা দুই/একদিন পর দিবো জানালে সাথে সাথে নয়ন ছুরি দিয়ে হাতে ও পিঠে আঘাত করে। এসময় সাথে থাকা জামিলকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় নয়ন। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়।

জামিল হোসেন বলেন,ঘটনার সময় আমিও সুজনের সাথে ছিলাম। সুজন নয়নের কাছ থেকে বাঁকীতে মাদক নিয়েছিল। ওই টাকা দিতে দেরি হওয়ায় সুজনকে ছুরিকাঘাত করে। বাধা দিতে গেলে আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। তাদের থানায় আসার কথা কিন্তু এখনো কেউ থানায় আসেনি বা কোন অভিযোগ করেনি। তার পরেও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরার মির্জাপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

ডিমলায় শতভাগ তামাকমুক্ত ষোষনায় সুধী সমাবেশ

দীর্ঘ এক যুগ পর যশোর টাউন হল মাঠে বাণিজ্য মেলার জমজমাট আয়োজন

ঈদগাঁওতে মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মানাধীন ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

নওগাঁয় জেলা তথ্য অফিসের উদ্যেগে জাতীয় শোক দিবস পালন

ডাসারে ফলজ গাছ কর্তনে বাধা দেয়ায় হামলা, লুটপাট আহত-২ ! আটক ১

আরকান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির বিবৃতি

ইসলামে সময়ের সঠিক বন্টন

সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন আল আরাফা ইসলামী ব্যাংক

মহেশখালীতে আইএসডিই সাইক্লোন মোখা রেসপন্স প্রকল্পের প্রকল্প পরিচিতি সভা সম্পন্ন