বাংলাদেশ সকাল
শনিবার , ২৭ জানুয়ারি ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ১১ জুয়াড়ি গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৪ ৮:৫৭ অপরাহ্ণ

 

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে জুয়া আসরে অভিযান চালিয়ে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চককুতুব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার চকাদিন মোল্লাপাড়া গ্রামের মৃত তোজিমুদ্দিন কবিরাজের ছেলে রাহিম কবিরাজ (৩১), চকাদিন কারিগরপাড়া গ্রামের আবু জেহেলের ছেলে জুয়েল সরদার (৩৩), চকাদিন গ্রামের মৃত আক্কাস সরদারের ছেলে মতিউর রহমান (৫০), চকাদিন মৃধাপাড়া গ্রামের আলাউদ্দিন মৃধার ছেলে রুবেল মৃধা (২৮), ত্রিমোহনী গ্রামের শংকর পোদ্দারের ছেলে সূর্য পোদ্দার (৩০), চককুতুব গ্রামের বেলাল সরদারের ছেলে আ: হালিম (২২), একই গ্রামের মতিন সরদারের ছেলে রিপন সরদার (৩২), নজরুল সরদারের ছেলে রাঙ্গা সরদার (২৫), খট্টেশ্বর গ্রামের মহসীন আলী শাহের ছেলে সাবু আলী শাহ (৩২), ও নওগাঁ সদর থানার চন্ডিপুর হেজাতিপাড়া গ্রামের সেকেন্দার সরকারের ছেলে দেলোয়ার সরকার (৩৫) ও উপর শেরপুর গ্রামের ময়েন উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৩০)।

রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জুয়ার ওই আসরে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে ১১ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়ার আসর থেকে ২৫৬০ টাকাসহ জুয়ার বিভিন্ন উপকরন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতেই থানায় মামলা রুজু করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরের কেশবপুরে বহুদিন ধরে বিবাদমান ঘের নিয়ে সংঘর্ষ; বিএনপি নেতাসহ আহত ১৭

সোনাহাট শুল্ক স্টেশনে সার্ভার সমস্যা রাজস্বের গতি হারাচ্ছে- মতবিনিময় সভায় বক্তারা

দুই পা নেই, চা-পান বেঁচে সংসার চলে নুরুল ইসলামের

এ্যাড. সিরাজুল ইসলামকে নাটোর জেলা আ.লীগের সভাপতি ঘোষণা 

আমতলী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন এম.এ কাদের মিয়া

পাইকগাছায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের দুই পাঁ পিষ্ট

সার,ডিজেলের দাম বাড়লেও ধানের দাম বাড়েনি

বুড়ি তিস্তা নদী খননে ৫ মৌজার জনগনের বাঁধা

পাথরঘাটায় ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ মানুষের সড়ক অবরোধ

চোরাকারবারিদের জনপ্রিয় রুট এখন পতেঙ্গা; প্রশাসন গভীর ঘুমে