বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে আগুন পুড়ে কৃষকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১১, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ

 

মাহাবুব আলম,স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে আগুনে পুড়ে কৃষকের গোয়ালঘর, রান্নাঘর ও গবাদি পশুসহ বিভিন্ন আসবাবপত্রের প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারনা করা হয়েছে রান্নাঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত।

মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের কৃষক মাসুদ রানার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রান্না ঘরের চুলার জ্বলন্ত ছাই হইতে পাশে থাকা শুকনা খড়ির মাধ্যমে আগুন লাগার সূত্রপাত হয়। এসময় ১টি বসতঘর, ২টি গোয়ালঘর, ১টি খড়িঘর, ১টি রান্নাঘর এবং একটি ষাড় গরু পুড়ে মারা যায়।

রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নাসিম ইকবাল জানায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ এক লক্ষ ৬০ হাজার টাকা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত