বাংলাদেশ সকাল
সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে ইমাম ও খতিবদের নিয়ে সামাজিক সম্প্রীতি’র মতবিনিময় সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও)॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (৬ মার্চ) দুপুরে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন’ শীর্ষক মতবিনিমিয় অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে পরিষদ কনফারেন্স রুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাণীশংকৈল কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লা-হিল-বাকী, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান, ইফা’র মডেল কেয়ারটেকার আমিরুল ইসলাম, নেকমরদ বড় জামে মসজিদের খতিব কাজী মাকসুদুর রহমান প্রমুখ।

এছাড়াও মনবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও স্টিভ কবির বলেন,দেশে ধর্মীয় সম্প্রতি সুসংহত করতে ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় মসজিদের খতিব, ইমাম ও ওলামায়ে কেরামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এজন্য ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ যেন কোনোভাবে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। এবিষয় রোধে আপনাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ববোধ থেকে ইমাম ও খতিব হিসাবে সজাগ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত