বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৩ জুন ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্টী পরিবারের মাঝে হাঁস ও ভেড়া বিতরণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ২৩, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২২জুন) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে হাঁস, ভেড়া এবং হাঁসের ঘর ও ভেড়ার গৃহ নির্মাণের উপকরণ” বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি’র বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আকতার, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব।

এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, পাবলিক হেল্থ অফিসার তরিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ করিমুল ইসলাম।

বিতরণী কার্যক্রমে ১০০ পরিবারকে ২০ টি করে হাঁস, ও ৮৭ টি পরিবারকে ২ টি করে ভেড়া এবং হাঁসের ঘর ও ভেড়ার গৃহ নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে নৌকার প্রচার-প্রচারণায় উঠান বৈঠক ও মিছিল

ঐতিহাসিক ৭ মার্চ মুক্তি সংগ্রামের প্রেরণা : আ স ম রব

রামগড়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

ঈদগাঁওর যত্রতত্রে নিষিদ্ধ পলিথিন ব্যবহার থামছেনা 

যশোরে মিজানুর রহমান আজহারির মাহফিলে লক্ষ লক্ষ জনতার ঢল; অতীতে এমন সমাবেশ দেখেনি যশোরবাসী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুন্দরবন সংলগ্ন ৫ জেলা এসোসিয়েশনের আয়োজনে সুন্দরবন দিবস উদযাপন 

ঈশ্বরদীতে গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ী আটক 

ইটাখোলা-কটিয়াদী সড়কে নিরাপত্তাহীনভাবে সড়ক উন্নয়নের কাজ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

শেরপুরে পিকআপ ও সিএনজির সংঘ’ র্ষে ২ শিশুসহ নি’ হত ৪

ভূরুঙ্গামারীতে গলায় ফাঁসি দিয়ে যুবকের আত্মহত্যা