বাংলাদেশ সকাল
সোমবার , ১২ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১২, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের পূর্ব পাশে নিজ বাসায় গলায় গলায় ওড়না পেচানো আরবী আক্তার (২০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। নিহত আরবী বাবলা রহমানের স্ত্রী ও এক সন্তানের জননী।সোমবার (১২ জুন) সকাল ১১ টার দিকে নেকমরদ গন্ডগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্বামীর সাথে কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটি হয় আরবীর। দিনমজুর স্বামী বাবলা প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাইরে চলে গেলে সকলের অগোচরে নিজ ঘরের বাঁশের শরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। দেড় বছরের শিশুর কান্নাকাটিতে পাশের বাড়ির লোকজন তাদের বাড়িতে ছুটে আসে। তারা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় আরবীর লাশ দেখতে পায়। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তার কিছু আলামতও দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে নিজের সাফাই গাইতে সাংবাদিক সম্মেলন করে বিপাকে খোকন হুজুর !

নিসচা চেয়ারম্যানের সঙ্গে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাটের পাঁচবিবিতে ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন 

কমেছে অপরাধ, জনমুখী সেবা মিলছে সিএমপি’র পাঁচলাইশ থানায়

ডোমারের মিম টেলিকম দোকানের চুরির ঘটনায় ২ চোর গ্রেফতার 

ঈদগাঁওতে টিএন্ডটি পুকুর যেন ময়লার স্তুপ, ছড়াচ্ছে দুর্গন্ধ; সরানোর দাবী এলাকাবাসীর 

ভুরুঙ্গামারীতে গ্রাম পুলিশ কতৃক গাঁজা উদ্ধার, ইউপি পরিষদে পুড়িয়ে ধ্বংস

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত 

আমতলীতে যুবদল নেতার উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিক্ষোভের মুখে নাটোরের প্রাণ এ্যাগ্রো পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা