বাংলাদেশ সকাল
রবিবার , ১ জুন ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে বাজার কাঁপাতে প্রস্তুত ২০ মণ ওজনের কালা বাবু-একনজর দেখতে এলাকায় মানুষের ভীড় 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদ এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। গরুটি শান্ত প্রকৃতির ও কালো রংয়ের হওয়ায় তার নাম রাখা হয়েছে ‘কালা বাবু’এমনি এক ঘটনা এবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ‘কালা বাবু’ নামে একটি গরু আসন্ন কোরবানির জন্য প্রস্তুত। ওজন ২০ মণ হবে ধারণা গরু মালিকের। কালা বাবুকে একনজর দেখতে গ্রামের বাড়িতে ছুটে আসেন বিভিন্ন এলাকার মানুষ। এলাকার মানুষ ধারণা করছেন, এটিই উপজেলার সবচেয়ে বড় গরু।

গরুটির মালিক উপজেলার নেকমরদ বাজারের হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেন জানান,সাড়ে তিন বছর আগে গ্রামের একজনের কাছ থেকে ফ্রিজিয়াম জাতের কাল রঙের এ ষাঁড় বাছুরটি কিনেছিলাম। তার পর থেকে আমি গরুটির লালন পালন করি। খুব শান্ত স্বভাবের। পুরো শরীল কালা তাই শখ করে নাম রাখি ‘কালা বাবু’ । এর প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, ভুসি, চালের গুড়ো, ভুট্টা, অ্যাংকর, খৈল ইত্যাদি । তার পেছনে প্রতিদিন খরচ হচ্ছে ৭শ টাকা। প্রতিদিন গোসল করাতে হয়। গরমে আরামের জন্য ফ্যান ও মশা তাড়াতে দৈনিক কয়েল জ্বালাতে হচ্ছে।খুব শখ করে সন্তানের মতো লালনপালন করছি। এবারের কোরবানির ঈদে বিক্রি করে দেব।’ কেমন দাম চান? জানতে চাইলে তিনি বলেন, দাম ৬ লাখ টাকা । যে বা যারা কালা বাবুকে নেবেন তারা নিজেরাই দেখে মেপে দাম করে নিয়ে যাবেন।

রাণীশংকৈল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত বলেন, রাণীশংকৈল উপজেলায় এখন পর্যন্ত আমাদের জানা মতে মনেয়ার হোসেনের ‘কালা বাবু’ গরুটিই সবচেয়ে বড়। কোরবানির পশুর হাটে এটি আকর্ষণীয় হবে বলে আমরা আশাবাদী ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে ৪২২ পরীক্ষার্থীকে বাহির করে দিলেন শিক্ষক

কর্ণফুলীতে প্রেসক্লাবের  সঙ্গে দক্ষিণ জেলা ছাত্রদলের মতবিনিময়

গুরুদাসপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক 

মুক্তিযোদ্ধা আবুল বাশার সিদ্দীক এর অপকর্মের বিচারের দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংবাদ সন্মেলন

খুলনার ডুমুরিয়ায় ইজিবাইক ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ৫

ঈদগাঁওতে দেশি-বিদেশি কবিদের সম্মেলন 

নাটোর -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মেয়র জাকিরের অবরোধ ও হরতাল বিরোধী অবস্থান 

যমুনা ব্যাংকের ৮০ তম উপশাখা শুভ উদ্বোধন 

সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর ও লুটপাট