বাংলাদেশ সকাল
রবিবার , ১১ জুন ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১১, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।শনিবার (১০ জুন) দুপুর ২ টার সময় রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ৩৭৪/১ নম্বার মেইন পিলারের কাছে এই ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট কলোনির মৃত মহিউদ্দীনের ছেলে।স্থানীয়রা জানান, জিন্নাত আলীসহ আরও কয়েকজন দুপুরে বাড়ির অদূরে ভারতের সীমান্তে ঢুকেছিলেন ঘাস কাটার জন্য।পরে নাগর নদীতে ঘাস পরিস্কার করতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে বাংলাদেশ সীমান্ত এলাকায় গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার বিএসএফ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এ সময় গুলিবিদ্ধ জিন্নাত আলীকে উদ্ধার করে ঠাকুরগাঁও নেয়ার পথে তিনি মারা যান।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জগদল ক্যাম্পের কমান্ডার আ: মোমিন জানান, গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, আজ দুপুরে জিন্নাত আলী নামে এক বাংলাদেশি ভারতীয় সীমান্তের শুন্যরেখা অতিক্রম করলে বিএসএফ তাকে গুলি করেন। আহত অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তে চলে আসেন। চিকিৎসার জন্য ঠাকুরগাঁও নেওয়ার পথে তিনি মারা যান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শর্ত স্বাপেক্ষে সুন্দরবনে গোলপাতা আহরণের অনুমতি

হারিয়ে যেতে বসেছে আবহমান বাংলার চিরচেনা রক্তলাল শিমুল গাছ

রাণীশংকৈল রাজবাড়ি’র পূর্ণরূপ ফিরে পেতে সব ধরনের সহযোগিতা করা হবে- যুগ্ন সচিব আতাউর 

ঝিনাইদহে  জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল 

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

মেহেরপুরে পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস 

কক্সবাজারের কস্তুরাঘাটের দৃষ্টিনন্দন সেতুতে পর্যটকদের ভীড় 

বোদা উপজেলায় সুপারীগাছের খোল দিয়ে তৈরী হচ্ছে খাবার প্লেট, বাটি, চামচ

হিউম্যান রাইটস্ জার্নালিষ্ট ইউনিয়ন রাজশাহী বিভাগীয় সন্মেলন অনুষ্ঠিত 

রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি ৯৫’ব্যাচের ২৭ বছর পর রি-ইউনিয়ন উদযাপন