বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ জুন ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে বিরল প্রজাতির গন্ধগোকুল প্রাণী উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৮, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

হুমায়ুন কবির, রানীশংকৈল(ঠাকুরগাঁও)॥ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে একটি বিরল প্রজাতির প্রাণী (গন্ধগোকুল) পাওয়া গেছে। জানা গেছে উপজেলার হোসেনগাঁও নিয়াপাড়া গ্রামের আব্দুল বারেক নামে এক ব্যক্তি তার বাড়ির একটি ঘরে গত শনিবার (১৭ জুন) রাতে হঠাৎ করে বিরল প্রজাতির একটি প্রাণীকে দেখতে পায়। প্রথমে এটিকে মেছো বাঘ ভেবে আতংকে পড়ে যায় বারেকের পরিবার। পরদিন সকলে মিলে এটিকে কৌশলে ধরে লোহার শিকল দিয়ে পা বেঁধে রাখে।

রবিবার (১৮ জুন) রানীশংকৈল বনবিভাগের কর্মকর্তা শাহাজাহান আলীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে এটিকে বিলুপ্ত প্রায় গন্ধগোকুল প্রাণী হিসাবে সনাক্ত করেন। এদিন বিকালে তারা প্রাণীটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

রাণীশংকৈল উপজেলা বন বিভাগের কর্মকর্তা শাহাজাহান আলী বলেন,গন্ধগোকুল একটি অরক্ষিত প্রাণী, এরা নিশাচর। মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এছাড়াও এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে থাকে । তিনি আরো বলেন, প্রাণীটিকে সুরক্ষিত অবস্থায় বীরগঞ্জ বন সার্কেলে পাঠানো হবে। সেখানে সিংরা বনায়নে এটিকে অবমুক্ত করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

‘আস্থার দীপ্তি,তারুণ্যের মুক্তি’ স্লোগানে বরগুনায় ‘শান্তি সম্প্রীতি ও আমরা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপিত 

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপন

মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি দেখলেন এমপি শিমুল

কৃষিবিদ মো. আবদুল মোমিনের পিএইচডি ডিগ্রি অর্জন

সিংড়ার ইউএনও’র বদলি ঠেকাতে মানববন্ধন 

যশোরের কেশবপুরে বহুদিন ধরে বিবাদমান ঘের নিয়ে সংঘর্ষ; বিএনপি নেতাসহ আহত ১৭

নিখিল ভারত বঙ্গ শতবর্ষী সাহিত্য সম্মেলনে যাচ্ছেন কক্সবাজারের নজিব

ফুলপুরে সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শনে ইউএনও 

সিংড়ায় শীতবস্ত্র পেল ২০০ অসহায় ব্যক্তি