বাংলাদেশ সকাল
শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা মোয়াজ্জিনের লা’শ উদ্ধার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (১ মার্চ) নেকমরদ ইউনিয়নে দুপুরে উপজেলার মধ্য ভবানন্দপুর এলাকার বামুনপাড়া সামসউদ্দিনের হাস্কিং মিলের অদূরে ( ৫০০ গজ দূরে) একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাধা অবস্থায় খায়রুল ইসলাম নামে এক মসজিদের মুয়াজ্জিনের লাশ উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃত খায়রুল মধ্য ভবানন্দপুর গ্রামের আশিরউদ্দিনের ছেলে এবং নেকমরদ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে সামসুউদ্দিন হাস্কিং মিলে নৈশ প্রহরী হিসাবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, গতকাল রাতে খায়রুল বাড়ি থেকে খেয়ে দেয়ে মিলের উদ্দেশ্য বের হন। শনিবার সকালে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে জানতে পারে একটি ভুট্টা ক্ষেতে একজনের লাশ পাওয়া গেছে। পরে পরিবারের লোক ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে নিশ্চিত হন। পুলিশ জানান সুরতহাল শেষে লাশের হাত পা বাধা ছিল, এবং শরীরের বিভিন্ন অংশে মারপিটের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহা.আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রির্পোটের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ছেলেকে বাঁচাতে ভ্যানচালক পিতার আবেদন

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু  

সীতাকুণ্ডে শারদীয় দুর্গা পূজায় ৬৭টি পূজা মন্ডপে আসলাম চৌধূরীর আর্থিক অনুদান প্রদান

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

জাঁকজমক পূর্নভাবে অনুষ্ঠিত হল ‘বাংলাদেশ খেলাঘর আসর’ পটুয়াখালীর তৃতীয় জেলা সম্মেলন

২০ বছর পালিয়ে থাকা আশাশুনির মুকুলকে ধরলো র‌্যাব

নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় দায়িত্ববোধের উপর জোর: অবৈধ ব্রিজ ভাঙা, খালে মাছ চাষের নির্দেশ

৪৫ বছর পর আশায় বুক বেঁধেছে শেরপুর বিএনপি

শেরপুরে হাসপাতালের ছয় তলা বারান্দা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

যশোরে সাবেক কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি