বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মাদ্রাসার শিক্ষকের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উত্তর মহেশপুর হামিউ সুন্নাহ নূরানী হাফিজীয়া এতিমখানা ও লিল্লাহ বোডিং মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করার অপরাধে ওই মাদ্রাসার শিক্ষক রজব আলী (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।রজব আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর চড়লপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি পাশ্ববর্তী বালিডাঙ্গী উপজেলার করিয়া-কলমদা গ্রামে।

সোমবার ২৮ আগস্ট বিকাল ৪ টায় রাণীশংকৈল থানায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) আসাদুজ্জামান প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।

এ সময় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল, ওসি তদন্ত মহসিন আলী ও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন উপস্থিত ছিলেন।

প্রেস রিলিজে জানানো হয় গত ২৫ আগস্ট সকাল সাড়ে ১১ টায় ওই নূরানী মাদ্রাসায় আবাসিক ভবনে থাকা ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে শিক্ষক রজব। ভুক্তভোগী শিক্ষার্থী পরদিন তার দাদীকে ঘটনাটি জানায়। গত রবিবার ২৭ আগস্ট রাতে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

তাৎক্ষণিক রাণীশংকৈল থানার ওসি তদন্ত মহসিন আলী,এসআই সফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওই মাদ্রাসা শিক্ষকের নিজ বাড়ি সৈয়দপুর থেকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় রাণীশংকৈল থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষক রজব আলীর নামে থানায় একটি মামলা রুজু করে আজ বিকালে তাকে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২২শে ডিসেম্বর যুক্তরাষ্ট্র আ.লীগ দক্ষিণ বিজয় দিবস পালন করবে 

আরকান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির বিবৃতি

পাবনার ঈশ্বরদীতে প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

রামগড়ে আশ্রয়ন প্রকল্প নিয়ে ষড়যন্তমূলক সংবাদের প্রতিবাদে ইউএনও’র সংবাদ সম্মেলন 

মহাসমাবেশকে স্মরণাতীত কালের সেরা করে তুলতে হবে- আ জ ম নাছির উদ্দীন

গুরুদাসপুর সাবেক উপজেলা চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

ঝিনাইদহে আলোচিত গৃহবধূ ববিতা হত্যাকান্ডে স্বামীকে মৃত্যুদন্ডের আদেশ

কাশিয়ানীতে অস্বাস্থ্যকর পরিবেশে নিষিদ্ধ কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে বেকারী পন্য, স্বাস্থ্য ঝুঁকিতে সাধারণ মানুষ

ফুলপুরে আনসার ভিডিপি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ