বাংলাদেশ সকাল
শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে সনার্তন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সনার্তন ধর্মাবলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পৌরশহরের শান্তা কমিনিউটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর নায়েবি আমীর সহ অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান মাস্টার। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, সহ-সভাপতি অনিল চন্দ্র রায় ও গপেন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বসাক, হিন্দু নেতা সাবেক ইউপি চেয়ারম্যান অমল চন্দ্র রায়,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক,অধ্যক্ষ মহাদেব বসাক,অধ্যাপক প্রশান্ত বসাক, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাংবাদিক হুমায়ুন কবির,পূজা উদযাপন কমিটির সহ সভাপতি খোকন সরকার প্রমুখ।

সম্প্রীতি সমাবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে উদযাপিত হয় সে ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামী প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক পাহারা দেওয়ার কথা বলেন বক্তারা। সেইসাথে পূজা উদযাপনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন । সমাবেশে হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গাপূজা জমকালোভাবে পালিত হবে বলে মতামত প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলার ৫৪ টি পূজা  মন্ডপের সভাপতি সম্পাদকসহ প্রায় দুই  শতাধিক হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী রজব আলী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস, দুই ব্যক্তির কারাদন্ড

রাণীনগরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন

নাটোর জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি-আমজাদ, সম্পাদক-মোস্তাফিজুর

বারইয়ারহাট-হেঁয়াকো – রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ের প্রায় ৬৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস 

স্মার্ট বাংলাদেশ গড়তে আ.লীগকে ভোট দিতে আহ্বান লেঃ কর্ণেল অবঃ ফারুক খান এম পি’র

রাণীনগরে গভীর নলকূপের ডেলিভারি পাইপসহ যন্ত্রাংশ লুট 

কর্ণফুলীতে অনিয়মের বিরুদ্ধে অভিযান : ৩ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা আদায়

বেনাপোলে ৪৯ বিজিবি’র অভিযানে ০১ কেজি স্বর্ণ উদ্ধার