বাংলাদেশ সকাল
শুক্রবার , ৮ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে সাধারণ পাঠাগারের ঐতিহাসিক ৭ই মার্চ পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৮, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

 

মাহাবুব আলম,স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালনে গতকাল বৃহস্পতিবার (৭ই মার্চ) রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সাধারণ পাঠাগার এক আলোচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। এদিন সন্ধ্যায় ওই পাঠাগার প্রাঙ্গণে পাঠাগার কমিটির সভাপতি পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- পাঠাগার কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, সাবেক অধ্যক্ষ ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম, কবি-গীতিকার-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জাপা যুগ্ম আহবায়ক আবু তাহের, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, অধ্যক্ষ মহাদেব বসাক, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের ৭ই মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মী, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আনোয়ারুল ইসলাম তার লেখা ৫টি কবিতার বই ও একটি উপন্যাস পাঠাগারে সংরক্ষণের জন্য কমিটির হাতে তুলে দেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বেতারশিল্পি সহ-অধ্যাপক প্রশান্ত বসাক। পরে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরষ্কার দেয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে নগদ অর্থসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

নিউইয়র্কে ৭ মে থেকে কার্যকর রিয়েল আইডির বাধ্যবাধকতা

সোনারগাঁও আ.লীগের আনন্দ শোভাযাত্রায় পিরোজপুর ইউপির ২নং ওয়ার্ডের নেতাকর্মীদের বর্নাঢ্য শোডাউন

ন্যয্যমূল্য মানসম্পন্ন মানের পুনাক স্টেশনার্স এন্ড ক্যান্টিনের-উদ্বোধন

কক্সবাজার মহেশখালীতে পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করবে পানের ভাস্কর্য

কাগজের তৈরি নৌকা দিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতা

বাগমারার ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন বন্ধে ইউএনও’র অভিযান 

গুরুদাসপুরে ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাণীশংকৈলে নিজ দোকান ঘরে গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা 

চট্রগ্রামে ডাকাতি প্রস্তুতিকালে বহু মামলার ৩ আসামি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার