বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে ২টি ইটভাটায় ২ লক্ষ টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেএমকে ও ফরস্টার দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে ভাটা প্রস্তুত ও পরিবেশ দূষণের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ ঠাকুরগাঁও। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাংবাড়ি মহেশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারায় জেএমকে ও ফোর স্টার ভাটা মালিককে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে জেএমকে ভাটায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তরের বিধি মোতাবেক ইট না পোড়ানোর দায়ে জরিমানার পাশাপাশি অভিযুক্ত ওই ভাটার একাংশ ভেঙে দেওয়া হয়।

এবং ভাটা দুটির কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের অনুমোদন না পাওয়া পর্যন্ত ইট পোড়ানো বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আর্ম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নিয়ম বহির্ভূতভাবে ভাটা চালানোর দায়ে চলমান অভিযানের অংশ হিসাবে ওই ইটভাটা দুটিতে জরিমানা করা হয়েছে। এছাড়াও জেএমকে ভাটার বিরুদ্ধে হাইকোর্টে রিট অভিযোগ রয়েছে। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চালক, শিশুসহ নিহত ৩ আহত ৫

তালতলীতে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ 

ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান ও বর্ণিল স্মরণিকা এর মোড়ক উন্মোচন 

ঈদগাঁওতে দিন দিন বাড়ছে চোর চক্রের হানা

গঙ্গাচড়ায় বঙ্গবন্ধু বালক অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মামা-ভাগ্নে নি’হ’ত

ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম সীমিত আকারে চালু

শ্যামনগরে ব্যতিক্রমী এক কর্মশালায় পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা

৩ ডিসেম্বর পাক হানাদার মুক্ত হয়েছিলো রাণীশংকৈল উপজেলা

শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে নিউইয়র্কে সমাবেশ ও মিষ্টি বিতরন