বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৯, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩ দিন ব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৯ জুন)দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান।

এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, কৃষি অফিসার শফিউল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি’র সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সভাপতি মোশারফ হোসেনসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ মেলায় আগত দর্শনার্থীরা, ফল চাষীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপস্থিত চাষীদের বেশি করে ফল চাষাবাদে উৎসাহ প্রদান করেন। মেলায় বিভিন্ন স্টলে মৌসুমী ফল আম, কাঁঠাল, লিচু, মালটা, পেয়ারা, তরমুজ, ডালিম, আনারস, খেজুর, তাল, কলা সহ বিভিন্ন জাতের ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঋণ নয়, ক্ষতিপূরণ চাই: পাথরঘাটায় জলবায়ু ন্যায্যতার দাবিতে প্রতীকী সভা

এমএফজেএফ ও বিডি ক্লিনের সমুদ্র সৈকত পরিছন্নতা কর্মসূচী

কাশিয়ানীতে যাত্রীবাহী বাসে ধাক্কায় ৭০ বছরের বৃদ্ধ নিহত 

নাটোরের চারটি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বন্টন

নাটোরে প্রার্থীতা প্রত্যাহার করলেন ৫ প্রার্থী

আদালতে মামলা অপহরণ, পিবিআই পেল ভিন্ন গন্ধ 

ঠাকুরগাঁওয়ে ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে আদিবাসীদের বিক্ষোভ

জমি অধিগ্রহণের জটিলতা নিয়ে চিলাহাটি রেলওয়ের ৭২ ঘন্টা নির্মান কাজ বন্ধ 

আমতলীতে স্বেচ্ছাশ্রমে সাকো নির্মাণের উদ্বোধন

উখিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী ও ছাত্রদল নেতা আইমনের উপর হামলা; প্রকাশ্য বীরদর্পে সন্ত্রাসীরা