বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে নবীন বরণ ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ

মাহাবুব আলম,স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে বৃহস্পতিবার(১৬ নভেম্বর)একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন দুপুরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক সইদুল হকের সভাপতিত্বে নবীব শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নবাগত ইউএনও রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা আ’লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন বিপ্লব,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম।

সহকারী অধ্যাপক জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম ও জয়েনউদ্দিন আহম্মেদ, অধ্যাপক প্রশান্ত বসাক, প্রভাষক নাসির উদ্দীন ,প্রেসক্লাব (পুরাতনের)সভাপতি অধ্যাপক আনোয়ার ইসলাম,প্রথম বর্ষের ছাত্রী নিলুফা ইয়াসমিন,দ্বিতীয় বর্ষের ছাত্রী সীমা আক্তার।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মহাদেব বসাক এবং মানপত্র পাঠ করে শুনান ২য় বর্ষের ছাত্রী হাওয়া নূর। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। শেষে রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

 হয় বিষ দ্যান না হয় বাওড়ের মালিকানা দ্যান

ঝিনাইদহে ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারীদের শাস্তির দাবীতে মানবনন্ধন

সড়ক দুর্ঘটনায় আহত বিএমএসএস চেয়ারম্যানকে দেখতে গেলেন যশোর জেলার নেতৃবৃন্দ

আইনজীবি সাইফুল ইসলাম হ’ ত্যা; ৫ মামলায় ৭০ জন আইনজীবী, ২ সাংবাদিক আসামী

ফিলিস্তিন বাসীর উপর ইসরাইলের হামলার প্রতিবাদে রাণীনগরে বিক্ষোভ মিছিল

মিথ্যা ভালোবাসায় চাকুরীজীবি স্বামীকে তালাক দিয়ে বিপাকে নারী

শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা

ঈদগাঁওতে সাংবাদিক সাগরের পিতার মৃত্যু : জানাজায় শোকার্ত মানুষের ঢল 

ডাক্তার হালিদা হানুম আখতারকে ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মাননা- ২০২৫ মনোনীত

আজও বিদ্যূৎ পায়নি দুই মুক্তিযোদ্ধা পরিবার