বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে নগদ অর্থসহ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৯:৫৯ পূর্বাহ্ণ

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি॥ খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা সহ অন্তত ১২ শতাধিক শীতার্থ পাহাড়ি বাঙ্গালির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রামগড় সরকারী ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানান সাংসদ।

পরে তিনটি মসজিদ, তিনটি বৌদ্ধ বিহার ও দুটি মন্দিরে সাত লাখ টাকা অনুদান এবং দুই মন্দিরে জেনারেটর প্রদান করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এছাড়াও রামগড় এবং পাতাছড়া এলাকার অন্তত ১২শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা পরিষদের সদস্য শুভমঙ্গল চাকমা,রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কার্বারী, রামগড় সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবদুল লতিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান আনোয়ার ফারুক প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আগামী ৯ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু সাতক্ষীরায় নলতার ওরছ 

রামগড়ে ‘পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদে’র শোক সভা

রাতের আঁধারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত শোক দিবসের ব্যানার ছিড়ে ফেলার অভিযোগ

রাণীনগরে গোনা ইউনিয়নে উপকারভোগীদের সাথে এমপির মতবিনিময় 

নাটোর বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় যুবকের মৃত্যু

দীর্ঘদিন পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার

শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি বাতিল 

বরগুনার আমতলীতে যুবলীগ সভাপতিসহ গ্রেফতার ৩

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান

শশিকর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিভূতি ভূষন বাড়ৈর প্যানেল নির্বাচিত