বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী পেল খাগড়াছড়ি পুলিশ সুপারের ঈদ উপহার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৪, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ

 

মোঃ শাহাদাত হোসেন, রামগড় (খাগড়াছড়ি): পার্বত্য খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর এর উদ্যোগে প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকাল ৪টায় রামগড় থানায় পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে পবিত্র মাহে রমজানের শেষ পর্যায়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী তাদের হাতে তুলে দেন। এসময় ঈদ উপহার সামগ্রী পেয়ে প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী খুশি ও আনন্দ প্রকাশ করে পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

এসময় রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশের সভাপতিত্বে এবং ওসি তদন্ত মো. ফকরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামগড় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো.নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি মো.রফিকুল ইসলাম, তৃতীয় লিঙ্গের সদস্য তিশা ।

এ সময় পুলিশ সুপার মুক্তা ধর বলেন, প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অংশ। তাই তাঁদেরকে পৃথক করে দেখার সুযোগ নেই। যদিও নানা প্রতিবন্ধকতার মাঝে এই গোষ্ঠী পিছিয়ে আছে। তবে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম, রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, রামগড় স্থল বন্দর ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) মো.মনির হোসেন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে

আদিবাসী স্বীকৃতি দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্র, খাগড়াছড়িতে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুরে শাহাজ উদ্দিন বদ্দি’র উদ্যোগে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ভূরুঙ্গামারীতে জলমহালে বালু ভরাট; ইজারা নিয়ে চরম বিপাকে মৎস্যজীবীরা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম : ইউএনও শ্রাবণী রায়

কালকিনিতে ফুটবল খেলা চলাকালীন সময় বিদ্যালয়ের ১৪টি ল্যাপটপ চুরি

শার্শায় ২৫০ বোতল ফেনসিডিল সহ আটক এক

নিউইয়র্কে সিরাজুল আলম খানের ৮৩তম জন্মদিন পালন করেছে জেএসএফ

চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

বেনাপোল বন্দরের রেলপথে এ বছর আমদানি কমেছে আড়াই লাখ টন