বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ-১৭ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৫, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

মোঃ শাহাদাত হোসেন রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি॥ খাগড়াছড়ির রামগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ-১৭ এর ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১৪ই জুন বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা ক্রিড়া সংস্থার সার্বিক সহযোগিতায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (অনূর্ধ-১৭) বালক টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রামগড় পৌরসভা একাদশ।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার মিস মমতা আফরিন চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রপি তুলে দেন। এসময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক গাজী প্রমুখ।

টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড উহলাচিং চৌধুরী, সর্বোচ্চ গোলদাতা পারভেজ এবং ম্যান অব দ্যা ফাইনাল সাইদুল ব্যক্তিগত পুরষ্কার লাভ করেন।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শুভ ভৌমিক এবং সহকারী রেফারি ছিলেন, সম্পদ বড়ুয়া ও মোঃ জিদান। ধারাভাষ্যকার ছিলেন মো.হানিফ মিয়া ও গোলাপ ত্রিপুরা।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. নিজাম উদ্দিন জানান, উক্ত টূর্ণামেন্টে অংশগ্রহনকারী দলগুলো থেকে ১৮জন খেলোয়াড়কে বাঁচাই করে রামগড় উপজেলা একাদশ গঠন করা হবে। পরবর্তীতে দলটি জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তলতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ভেড়ামারায় সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার ব্যবস্হাপনা কমিটির নির্বাচন সম্পন্ন 

কাশিয়ানীতে বিয়ের দাবীতে প্রেমিকার অনশন

জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এড. একরামুল হুদাকে ফুলেল সংবর্ধনা 

পাহাড়ী ঝান্ডু ফুলে ভাগ্য বদল

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীর উপর হামলায় ‘সিবিআই ইউকে’র তীব্র প্রতিবাদ 

শ্রমিকদের মাঝে শিক্ষা মন্ত্রীর পক্ষে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ 

ফেসবুক লাইভে এসে ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি সন্ত্রাসী সাজ্জাদের; জিডি করলেন ওসি

পাঁচবিবিতে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন