বাংলাদেশ সকাল
রবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রামগড় তথ্য অফিসের আয়োজনে হকটিলায় ভিডিও কলে উন্মুক্ত বৈঠক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

মোঃ মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিসের আয়োজনে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের হক টিলার আশ্রয়ন প্রকল্পে উন্নত রাষ্ট্র ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

১২ই জানুয়ারি ২০২৩ রবিবার বিকাল ৪ঘটিকায় রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃবেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রচার ও সমন্বয়)হাসিনা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি সেক্টরে কাজ করে যাচ্ছেন। আমাদেরকে প্রত্যেকের অবস্থান থেকে সে লক্ষ্যে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের মাধ্যমে তৃণমূলে জনসাধারণের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়ন করেছে। মানুষ প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হচ্ছে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশাল একটি অংশকে বিভিন্ন ভাতার আওতায় এনে তাদের সামাজিক নিরাপত্তা প্রদান করা হয়েছে। আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীন মানুষকে আশ্রয় দিয়েছেন।”

উক্ত অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হক, সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার।

উক্ত উন্মুক্ত বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ আমার বাড়ি আমার খামার প্রকল্প,নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য,পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে কোভিড-১৯ টিকার প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় ডোজের সাথে দ্বিতীয় বুস্টার ডোজ অর্থাৎ চতুর্থ ডোজ গ্রহণের মাধ্যমে সরকারের চলমান কার্যক্রমে সকলকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

উক্ত উন্মুক্ত বৈঠকে হক টিলার নেতৃস্থানীয় তৃণমূলের জনসাধারণ অংশগ্রহন করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে আনসার-ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

জামায়াত-শিবির-বিএনপির তাণ্ডব বন্ধে জাতিসংঘ মহাসচিবকে যুক্তরাষ্ট্র আ.লীগের স্মারকলিপি

হোয়াইট হাউজে ট্রাম্প-বাইডেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি

ঝিকরগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বোদায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ভিডিপির ব্রিফিং

সারা দেশের ন্যায় শেরপুরেও চলছে চাকরি স্থায়ীকরণের দাবিতে নকলনবিশদের কর্মবিরতি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদন : বাংলাদেশ, ভারত ও মায়ানমারে আল-কায়েদার গোপন মিশন

কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত