বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রায়পুরাতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মামলা, বৃদ্ধ গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দীন রাজ, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় এক বুদ্ধি প্রতিবন্ধী(৪১) নারীকে ধর্ষণের অভিযোগে সোলায়মান মিয়া(৫৬) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী ওই নারীকে নরসিংদী সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় রায়পুরা থানায় অভিযোগ করেন। ওই দিন বিকেলে উপজেলায় হাইরমারা বীরকান্দি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

উপজেলার হাইরমারা ইউনিয়ের বীরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত সোলায়মান মিয়া ওই এলাকার গনি মিয়ার ছেলে। সে পেশার একজন কৃষক।

পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, অভিযুক্ত সোলাইমান ভুক্তভোগীর আত্মীয় হন। সেই সুবাদে প্রায়ই ভুক্তভোগীর বাড়িতে আসা যাওয়া করতো। গত ৩ থেকে ৭ সেপ্টেম্বর কোন একদিন ভুক্তভোগীর বাড়িতে ভুক্তভোগীকে একা পেয়ে সুকৌশলে ভয় ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে অভিযুক্ত বৃদ্ধ ভুক্তভোগী ওই নারীকে প্রাণনাশের হুমকি ভয় ভীতি দেখিয়ে গুপনে গর্ভপতের ঔষধ খাওয়ান।গত ২৭ ডিসেম্বর ভুক্তভোগী ওই নারী অসুস্থ হলে স্বজনরা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। ওইখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার করে গর্ভবতী হওয়া কথা নিশ্চিত হন স্বজনরা। পরে ভুক্তভোগী ওই নারীকে বাড়িতে এসে জিজ্ঞাসাবাদে গত ৩ মাস আগে সোলাইমান মিয়া কর্তৃক ধর্ষণের কথা বলেন।

রায়পুরা থানার উপ-পরিদর্শক রাতুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগের পর পর দ্রুত গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে আশ্রয়ন প্রকল্প নিয়ে ষড়যন্তমূলক সংবাদের প্রতিবাদে ইউএনও’র সংবাদ সম্মেলন 

পাঁচবিবিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরের দোয়া মাহফিল

যশোরে পাওনা টাকা চাওয়ায় ছেলেকে অপহরণ, আদালতে মামলা 

আমতলী পৌর নির্বাচনে বহিরাগত নিয়ে জনমনে শংকা; রিটার্নিং কর্মকর্তা জানালেন একজনও থাকবেনা

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ আটক দুই 

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার 

যশোরে বিএমএসএস’র অভয়নগর উপজেলা কমিটি গঠন 

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তে ভারতীয় জিরাসহ গ্রেফতার ১

যশোরে যুবলীগ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে গণধ’র্ষ’ণ মামলা