বাংলাদেশ সকাল
সোমবার , ৮ জুলাই ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রায়পুরায় খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৮, ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ

 

নরসিংদী জেলা প্রতিনিধি: রায়পুরায় উপজেলার ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে জেলার রায়পুর উপজেলার কমলপুরের খাকচক এলাকায় মেথিকান্দা স্টেশনের আউটারলাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃত্যু হয়েছে। সকালে তারা রেললাইনের পাশে মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

নরসিংদীর রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকামুখী রেললাইনের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পাঁচজনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি।’

আফসান-আল আলম বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহতরা দূরবর্তী স্থানের লোক। আমরা পিবিআইকে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। ঘটনাটি আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি।’

নিহত পাঁচজনের সবাই পুরুষ। তবে কারও নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপপরিদর্শক) মো. শহিদুল্লা জানিয়েছেন, ‘মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ‘নিহতরা সবাই তরুণ। পাঁচজনের মধ্যে চারজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। অপরজনের বয়স ২০ বছরের একটু বেশি হতে পারে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবি’র এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ২০, আটক ৬

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে গঙ্গাচড়ায় জামায়াতের র‌্যালী

দেবহাটায় নবাগত সহকারি কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজের যোগদান 

বাগমারায় মচমইল উচ্চ বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পাইকগাছায় বিএনপি নেতাদের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠক

জুলাই পুনজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান

বড়াইগ্রামে কনকনে শীতে পানিতে ফেলে গৃহবধূ নির্যাতন 

কাশিয়ানীতে বাসের ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু