বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে যশোরের বিক্ষোভ মিছিল সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : রাসূলকে নিয়ে কটুক্তির প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও কুশপুত্তলিক দাহ করা হয়েছে। ইসলাম ধর্ম ও রাসুল হযরত মুহাম্মাদকে (সা.) কে নিয়ে ভারতে হিন্দু পুরোহিতদের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমান। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে যশোর শহরতলীর পুলেরহাট মোড় থেকে ভারতের বিজেপির অনুগ্রহ প্রাপ্ত ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি করায় যশোর জামি’আ মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, রাসূল (সা.) আমাদের মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক সবার উপরে। সবাইকে কুরবানী দিয়ে হলেও রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে। বক্তারা আরো বলেন শুধু ভারত নয় বিশ্বের যে কোন দেশে রাসূলকে নিয়ে কটুক্তি করলে তা মেনে নেয়া হবে না বলে জানান বক্তারা।ভারতের এই এহেন কর্মকান্ডের জন্য ভারতীয় দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তবর্তী কালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর প্রতিও আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জামি’আ মাদানিয়া যশোর-এর মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা হারুনুর রশীদ কাসেমী,প্রধান মুফতি জুবায়ের তাশফিন, শিক্ষা সচিব মুফতি আতাউল্লাহ, যুব জমিয়ত বাংলাদেশের সদস্য মুফতি হাসান মুহাম্মদ শহীদ,মোহাম্মদ রুহুল আমিন, তরুণ প্রজন্ম আলেম এর নির্বাহী পরিষদ সদস্য আবু দারদা নাঈমসহ আরো অনেকে।পরে রামগীরী মহারাজের কূশপুত্তলিকা দাহ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মানববন্ধনে চট্টগ্রাম ওয়াসকে ৭ দিনের আলটিমেটাম

শিবগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ 

লাদাখ থেকে ভারতজুড়ে আন্দোলন শুরু জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী’র

ঈদগাঁওতে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, কোটি টাকার বনভূমি উদ্ধার 

মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ঈসমাইলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রংপুরের জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

উন্নয়নের রোডম্যাপ যশোর পৌর প্রশাসনের; কেটে নেয়া হলো মেয়র ও কাউন্সিলরের সম্মানী

গাজীপুরে যুবদলের সভাপতি পদপ্রার্থীরাব্বি চৌধুরীর বিরুদ্ধে গার্মেন্টস দখলের অভিযোগ 

দেবহাটায় নারী অধিকার উন্নয়ন সংস্থার কমিটি গঠন 

যশোর জেলা গোয়েন্দা পুলিশের জালে দুই ‘টাওয়ার প্রতারক’; উদ্ধার প্রায় ৯ লাখ টাকা