বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাস্তা-ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও যান নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা, পাল্টে গেল পুরো নগরী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

 

মুহাম্মদ জুবাইর : কখনো এইভাবে নগরীতে কেউ রাস্তা-ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন। কেউ বা  সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্নকর্মী বা ট্রাফিক পুলিশ নন। এরপরও শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ লোকজন।শিক্ষার্থীদের পাশাপাশি সহযোগিতা করছেন বিএনসিসি সহ নানান সমাজসেবী সংগঠন।

ছাত্র-জনতার আন্দোলনের পর সোমবার (৫ আগস্ট) দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভেঙে পড়ে চট্টগ্রাম শহরের দেশের ট্রাফিক ব্যবস্থা। রাস্তায় দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশ। এ অবস্থায় সড়কের শৃঙ্খলা নিশ্চিতে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে মাঠে নামে শিক্ষর্থীরা।

নগরীর, বায়েজীদ, টেক্সটাইল বহাদ্দারহাট, মুরাদপুর, ২নং গেট, জিইসি মোড়, টাইগারপাস, প্রবর্তক মোড়, নিউমার্কেট মোড়, চকবাজার, আগ্রাবাদ, বড়পোলসহ বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে ছাত্ররা যানবাহন নিয়ন্ত্রণ করছেন।

তারা যেখানে-সেখানে যাত্রীবাহী গাড়ি দাঁড়াতে দিচ্ছে না। কারো রাস্তা পার হতে সমস্যা হলে গাড়ি থামিয়ে পারও করে দেন। মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে পরবর্তীতে হেলমেট পরার পরামর্শ দেন। কেউ কেউ ময়লা-আবর্জনা কুড়িয়ে কালো ও সাদা রঙের বড় আকারের কিছু বস্তায় ঢোকাচ্ছেন। আবার কেউ কেউ ঝাড়ু দিয়ে রাস্তার ধুলাবালু পরিষ্কার করছেন। সবার হাতেই গ্লাভস, মুখে মাস্ক ছিল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী সমিতি নির্বাচনে সভাপতি ওসমান, সম্পাদক বাহাদুর

পাইকগাছায় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কাঠ পুড়িয়ে ইটভাটা ও কয়লা তৈরীর চুল্লি 

শিকলবাহা কলেজ বাজার ব‍্যবসায়ী সমিতির উদ্যোগে বিজয় দিবস ও অভিষেক সম্পন্ন 

স্বর্ণের পুতুল দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার চক্রের ৮ সদস্য গ্রেফতার

রাণীশংকৈলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন 

কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড উত্তরের জনপদ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত

সীতাকুন্ড পৌরসভা বিএনপির ও অঙ্গসংগঠনের সভা অনুষ্ঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

চিরিরবন্দরে তরুনীকে সংঘবদ্ধ গণধর্ষণ, অপরাধীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন