বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রূপগঞ্জে দখল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৫, ২০২৫ ১১:২৮ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দিঘিবরাব এলাকায় পৌরসভার খাল শ্রেণিভুক্ত জমিতে অবৈধভাবে দখলকৃত স্থাপনার দখল পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

১৫ মে, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় এবং রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: তারিকুল আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে দেখা যায়, “আকরাম টেক্সটাইল” নামক একটি প্রতিষ্ঠান পৌরসভার খালের স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে প্রায় ৫০০ (পাঁচশত) মিটার এলাকা জুড়ে অবৈধভাবে স্থাপনা ও সীমানা প্রাচীর নির্মাণ করেছে। উক্ত অবৈধ স্থাপনা খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছিল। অভিযানে এসব অবৈধ স্থাপনা ও দেয়াল ভেঙে ফেলা হয় এবং খালের প্রাকৃতিক অবস্থান পুনরুদ্ধার করা হয়।

এই ধরনের অভিযান চলমান থাকবে এবং সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। জনস্বার্থে খাল ও জলাশয় রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে ফলজ গাছ কর্তনে বাধা দেয়ায় হামলা, লুটপাট আহত-২ ! আটক ১

কক্সবাজারে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা যুবক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের ৫০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

কাশিয়ানীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি’র নির্বাচন অনুষ্ঠিত

রাণীশংকৈলে ৯শ জন কৃষকের মাঝে জিংক ধানের বীজ বিতরণ

পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারতীয় গরু রেখেই চম্পট পাচারকারীরা

পুলিশের সহযোগিতায় মায়ের কোলে শিশু তাইবুর !

বিয়ে করে প্রতারণার করার অভিযোগ কাজির বিরুদ্ধে

পাথরঘাটায় জুতা পায়ে শহীদ বেদীতে কর্মকর্তা; ফুল দিয়েইতো নেমে যাব এতে সমস্যা কি?

বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত