বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রোগী বহনকারী এম্বুলেন্সে ডাকাতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে রোগীবাহী এম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ০৯-জানুয়ারি বৃহস্পতিবার  আনুমানিক রাত ০২ ঘটিকার সময় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্সে হার্ট এট্যাকের রোগী নিয়ে যাওয়ার সময় ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলাস্থ ঝাপরখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।

এসময় একদল ডাকাত গাছের গুঁড়ি ফেলে এম্বুলেন্স থামায়। পরে দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে রোগীর স্বজন ও চালকের ১৩৬০০ টাকা এবং ৩ টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরবর্তীতে, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে।

রোগী ফিরোজ আলী মৃধা, পিতা- রুস্তম আলী মৃধা, সাং- বাঁশবাড়িয়া, মুকসুদপুর, গোপালগঞ্জ নামীয় ব্যক্তি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সে (ড্রাইভার মো: হাফিজ,পিতা- সামসুল হক মৃধা, মধ্যবনগ্রাম) নিয়ে ফরিদপুর যাওয়ার পথে উক্ত ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের ভোতা অস্ত্রের আঘাতে চালক কিছুটা আহত হয় এবং গাড়ির ৩ টি গ্লাস ভেঙে গেছে বলে জানা যায়।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান আহমেদ শুভন নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটায় সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

সীতাকুণ্ডে ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কা; ঘটনাস্হলেই দুইজন নিহত

রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের রমজান ফুড প্যাকেজ বিতরণ 

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক প্রচারণা

রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকান্ডের দ্বায় কে নিবে : জেএসএফ

যশোরের প্রধান ডাকঘরে পৌনে ২ কোটি টাকা আত্মসাত মামলার চার্জশিট দাখিল

সরকারি খাস জমি দখল করলে কারাদণ্ড-জরিমানার বিধান রেখে সংসদে বিল

আমঝুপি তে বিআরডিবির উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ ও আলোচনা সভা

পাইকগাছায় ভূল রক্ত পরীক্ষার রিপোর্ট মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল শিশু বিপ্র মন্ডলকে

বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খাদাইল উচ্চ বিদ্যালয়