বিজয় মাহমুদ, যশোর: যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় র্যাব-৬, যশোর এর অভিযানে বিপুল পরিমাণ (৪০০ বোতল ফেন্সিডিল) সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৬, যশোর।
র্যাব ৬, যশোর এক প্রেস বিজ্ঞপ্তির জানায়, বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল বাজোরে অবস্থানকালে অদ্য ইং ১৩ জুলাই ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের জনৈক সুমন হোসেন এর বাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি গত ইং ১৩ জুলাই ২০২৪ তারিখ আনুমানিক ১০.১৫ ঘটিকায় উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী- (i) মোঃ সুমন হোসেন (৩১), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- মোছাঃ জাহানারা খাতুন, সাং- পুটখালী (পশ্চিম পাড়া) ০২ নং ওয়ার্ড, ০৫নং পুটখালী ইউপি, থানা বেনাপোল পোর্ট, জেলা- যশোরকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মতে, তার বাড়ির শয়নকক্ষের খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০০ (চারশত বোতল ফেন্সিডিল) তার নিজ হাতে বাহির করে দেওয়া মতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গ্রেফতারকৃত আসামী বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করে থাকে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।




















