বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতে লোকসভা ও রাজ্যসভা থেকে ৭৮ বিরোধী সাংসদ সাসপেন্ড   

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক : সংসদের অভ্যন্তরে সাম্প্রতিক নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে বিক্ষোভ করায় ভারতীয় লোকসভা এবং রাজ্যসভার মোট ৭৮ জন বিরোধী সংসদ সদস্যকে (এমপি) আজ সাসপেন্ড করা হয়েছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে একথা বলা হয়েছে।

গত সপ্তাহে সংসদের অভ্যন্তরে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে বিরোধীদের লাগাতার বিক্ষোভের জন্য লোকসভা ৩৩ সদস্যকে সাসপেন্ড করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যসভা আজ সন্ধ্যায় শীতকালীন অধিবেশনের অবশিষ্ট সময়ে ৪৫ জন সাংসদকে সাসপেন্ড করেছে।

এদিকে, একই ইস্যুতে বক্তব্যের দাবি করায় গত সপ্তাহে বিরোধী দলীয় ১৪ সংসদ সদস্যকে সাসপেন্ড করা হয়েছিল। সুতরাং, এই অধিবেশনে সাসপেন্ড হওয়া মোট সাংসদের সংখ্যা দাাঁড়াল ৯২ জনে।

এদিকে আজ দিনের প্রথম ভাগে, সাসপেন্ড হওয়া সাংসদরা এখানে সংসদ চত্বরে মকর দ্বারের সিঁড়িতে বিক্ষোভ করেন। লোকসভা থেকে সাসপেন্ড করা সাংসদের মধ্যে রয়েছেন- লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং সংসদে দলের উপনেতা গৌরব গগৈ। এছাড়া তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী, কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায় ও শতাব্দী রায় এবং ডিএমকে সদস্য এ রাজা ও দয়ানিধি মারানও এ তালিকায় রয়েছেন। এই পদক্ষেপের পর কংগ্রেস অভিযোগ করে যে সরকার বিরোধী বা ভিন্নমতকে ‘দমন’ করতে সংসদকে ব্যবহার করছে।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ আজ এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘শুধু লোকসভায় নয়, আজ রাজ্যসভায় ‘রক্তস্নান’ হয়েছিল। ১৩ ডিসেম্বরের নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি ও বিরোধীদলীয় নেতাকে কথা বলার অনুমতি দেয়ার দাবি করায় ৪৫ জন ইন্ডিয়া দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাক্রমে, আমিও এই তালিকায় আছি। আমার ১৯ বছরের সংসদীয় ক্যারিয়ারে এই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল।’

ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বিরোধীবিহীন সংসদে সরকার এখন “বিতর্ক ছাড়াই অপেক্ষমান গুরুত্বপূর্ণ মুলতবি আইনগুলির যে কোন ভিন্নমত ‘পিষে’ ফেলতে পারে।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চিলাহাটিতে পুত্রের হাতে পিতার মৃ’ত্যু 

শিশুকে ডাক্তার দেখাতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩, আহত ৪

৯ দফা দাবীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ‘পুলিশ অধস্থন কর্মচারী সংগঠনে’র

জাতির উদ্দেশ্যে প্রদত্ত প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া জানালো জেএসএফ বাংলাদেশ 

আন্ত:জেলা সিএনজি চোর চক্রের মূল হোতা ‘শ্যামল’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক প্রচারণা

আমার পরিবারের লোকজনকে চোর বানাতে চান কেন্দ্রীয় সরকার, অভিযোগ মমতার

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গুরুদাসপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ 

সিলেটে এসএসডিএ’র উদ্যোগে গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত