বাংলাদেশ সকাল
শুক্রবার , ৭ জুন ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

র‌্যাব পরিচয়ে তিন কর্মকর্তাকে তুলে নিয়ে শ্রমিকদের বেতন-বোনাসের টাকা ডাকাতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৭, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে র‌্যাব পরিচয়ে কারখানার তিন কর্মকর্তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

আজ (৭ জুন) শুক্রবার বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর বাজার সংলগ্ন সেলভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে থেকে কর্মকর্তাদের তুলে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক থেকে কারখানা শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়া দেওয়ার জন্য ১৯ লাখ ৪৫ হাজার টাকা উত্তোলন করা হয়। টাকাসহ কর্মকর্তাদের বহনকারী প্রাইভেটকারটি সেলভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ নম্বর গেটে সামনে পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি প্রাইভেটকারের গতিরোধ করে। পরে র‌্যাব পরিচয়ে কর্মকর্তাদের প্রাইভেটকার থেকে নামিয়ে তাদের গাড়িতে তুলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে ঢাকার দিকে রওনা হয়। প্রায় এক ঘণ্টা পর টাকার ব্যাগ রেখে অপহৃত তিন কর্মকর্তাকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় নামিয়ে দেওয়া হয়।এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শ্রম আইন লঙ্ঘনের দায়ে ড. ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ডিমলায় ১৭২ টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে কর্মচারীর কারাদন্ড

রাণীনগরে প্রায় ২০কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের পাঠাতন উদ্ধার

পঞ্চগড়ে পুলিশের সহায়তায় প্রতিবন্ধী শিশুটি খুঁজে পেল পরিবার

হৃদরোগ, ব্রেনস্ট্রোক ডায়াবেটিসসহ জটিল রোগ অকাল মৃত্যুর অন্যতম কারণ: ডা. শেখ শহীদুল্লাহ 

বাগমারায় নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের পিএস সহ আহত ৪

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর পৌর আহ্বায়ক কমিটির রিয়াদ আহ্বায়ক, তানিম সদস্য সচিব 

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যানের আঘাতে মাথা ফাটাল সচিবের 

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের দুঃসংবাদ